শিরোনাম :
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী বন্যায় প্লাবিত গাজার ৭০ হাজার তাঁবু, ঝুঁকিতে ৪ লাখ মানুষ সড়কে একসঙ্গে প্রাণ হারাচ্ছে পরিবার, ছয় বছরে প্রায় ৩০০ পরিবার নিশ্চিহ্ন সিলেট টেস্টে হজের অপরাজিত সেঞ্চুরিতে কঠিন হলো বাংলাদেশের জয়ের পথ সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত ও পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির সমবায়ের আদর্শে মানুষকে স্বনির্ভর করতে হবে: বিদ্যুৎমন্ত্রী মাদ্রাসায় মুজিববাদ-মওদুদীবাদ চলবে না: সরোয়ার আলমগীর ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুরাও এনআইডি সেবার আওতায় আসবে: ইসি টং দোকান থেকে ক্যাসিনো সম্রাট রুবেল শত কোটি টাকার মালিক! ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য

রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা : সাড়ে তিন হাজার জনের বিরুদ্ধে মামলা

রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অজ্ঞাত তিন হাজার থেকে সাড়ে তিন হাজার জনকে আসামি করে মামলা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার পর গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল শুক্রবার জুমার নামাজের পর মিছিল নিয়ে এসে নুরাল পাগলের দরবার শরিফে হামলা চালায় একদল। এ সময় নুরাল পাগলের ভক্তরা পাল্টা জবাব দেয়। এতে উভয় পক্ষের সংঘর্ষ হয়। এ সময় একজন নিহত এবং প্রায় অর্ধশত মানুষ আহত হন। পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।

ওসি মো. রাকিবুল ইসলাম বলেন, সংঘর্ষের একপর্যায়ে তৌহিদি জনতা নুরাল পাগলের দরবার শরিফে ঢুকে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পুলিশের ওপর হামলা চালানো হয় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়।

ওসি মো. রাকিবুল ইসলাম আরও বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। জনসাধারণের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, নুরাল পাগলা এক সময় নিজেকে ইমাম মাহদি বলে দাবি করতেন বলে জানা গেছে। তার কবর ভিন্নরীতিতে দেওয়া হয়। এ নিয়ে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা চলছিল। পরে বাদজুমা গোয়ালন্দ উপজেলা আনসার ক্লাব চত্বরে একদল মানুষ নুরাল পাগলার আস্থানায় হামলা করে। এ সময় পুলিশের দুটি গাড়ি, ইউএনওর গাড়ি ভাঙচুর করা হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় মাজারে।

নুরাল পাগলার মরদেহ পুড়িয়ে দেওয়া হয়। এ সময় সংঘর্ষে মো. রাসেল মোল্লা (২৮) নামের একজন নিহত হন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য

০৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা : সাড়ে তিন হাজার জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ১২:৫০:১১ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫