শিরোনাম :
 বৈভবের  ২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে ডাবল সেঞ্চুরির রেকর্ডে সেমিফাইনালে ভারত পোশাকশ্রমিকের মজুরি: ২২ হাজারে অনড় শ্রমিক, ১৫,৭০০ টাকায় মালিকপক্ষ স্বর্ণদ্বীপে প্রথমবার একসঙ্গে তিন বাহিনীর বিশেষ মহড়ায় প্রধানমন্ত্রী হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বদলি নীতিমালা দ্রুত চূড়ান্ত করার সুপারিশ সংসদীয় কমিটির যুক্তরাষ্ট্রেকে ‘সাত শর্ত’ ইরানের শুটিংয়ের সকালেই থেমে গেলেন অভিনেতা সোহেল খান, বগুড়ায় শেষ নিঃশ্বাস রাতের তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি পর্যন্ত, বাড়বে শীতের অনুভূতি রুশ জাহাজে ড্রোন হামলা, কিয়েভকে ‘বেদনাদায়ক পরিণতির’ হুঁশিয়ারি রাশিয়ার ১৬ ডিসেম্বর ফেরার ঘোষণা হাসিনার: কী বলছে সরকার

গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অনেকে মনে করছেন, নির্বাচন সহজ হবে। এক বছর আগে বলেছিলাম, যত সহজ ভাবছি, তত সহজ নয় বিষয়টি। পারস্পরিক বিষয় দেখলে মনে হয়, সেই কথাই বোধহয় সত্য হতে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক অধিকার পুনরায় প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন থেমে থাকবে না। তিনি বলেন, জনগণের চাওয়া এবং সমর্থনের বাইরে গিয়ে বিএনপি কোনো পদ্ধতিকে সমর্থন করবে না।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জেলা বিএনপির দ্বি-বার্ষীক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, জনগণ যা সমর্থন করে তার বাইরে কোনো পদ্ধতি বিএনপি অনুসরণ করবে না। গণতন্ত্রকে যাতে কেউ বিঘ্নিত করতে না পারে, সে জন্য গণতন্ত্রকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দলগুলোকে ডেকেছে। সবাই মতামত দিয়েছে। বিএনপি যেসব বিষয়ে একমত হতে পারেনি, সে সব বিষয়ে আসুন জনগণের ওপর আস্থা রাখি। সিদ্ধান্তের দায়িত্ব জনগণের হাতে ছেড়ে দিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা সরকার গঠন করতে সক্ষম হলে, কীসের ওপর ভিত্তি করে দেশ পরিচালনা করবে, তা আড়াই বছর আগেই আমরা উপস্থাপন করেছি।

এর আগে, সকালে দ্বি-বার্ষীক সম্মেলনের উদ্বোধন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া, দলটির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।

জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নুর করিমের সভাপতিত্বে দ্বি-বার্ষীক সম্মেলন আরও বক্তব্য দেন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহসাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক, সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, জেলা যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তা, জেলা মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস, ছাত্রদলের সভাপতি মো. কায়েস আলীসহ প্রমুখ।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৭ সালের ২৪ মে জেলা বিএনপির সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনে সভাপতি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত তৈমুর রহমান, সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমিন।

দীর্ঘ ৮ বছর পর আজ (সোমবার) জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হন জেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী। আর সভাপতি প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা না থাকায় আগেই জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমিনকে নির্বাচিত ঘোষণা করা হয়।

নির্বাচন নিয়ে সন্দেহ দূর করার আহ্বান জয়নুল আবদিনের

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

 বৈভবের  ২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে ডাবল সেঞ্চুরির রেকর্ডে সেমিফাইনালে ভারত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

১৬ ডিসেম্বর ফেরার ঘোষণা হাসিনার: কী বলছে সরকার

২৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : তারেক রহমান

আপডেট সময় ০৮:০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫