শিরোনাম :
মার্কিন শুল্ক চুক্তি নিয়ে স্বচ্ছতা ও খোলামেলা আলোচনা চান ব্যবসায়ীরা মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে চাইনিজ কুড়াল হাতে পাঁচ যুবকের হামলা ২৪২ রানে অপরাজিত সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন হৃদয় শিশুদের শিক্ষার মান বাড়াতে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক অভিষেকের বাড়িতে রাত ২টায় সশস্ত্র হামলার অভিযোগ, উড়িয়ে দিল বিজেপি গ্রাম পুলিশের বেতন বাড়ল ৩ হাজার টাকা, মিলবে মোবাইল ভাতাও ট্রাকের চাপায় বাবা মা সহ নিহত আট মাসের শিশু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাই লড়ছেন তাওহীদ হৃদয়, ১৫৪ রানে অপরাজিত দল, ধর্ম ও বর্ণ নির্বিশেষে পরিচয় একটাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে মা-মেয়েকে জবাই করে ৩০ ভরি স্বর্ণালংকার লুট

লক্ষ্মীপুরের রামগঞ্জে জুলেখা বেগম (৫৫) ও তার মেয়ে কলেজছাত্রী তানহা আক্তার মীমকে (১৯) বাসায় একা পেয়ে জবাই করে হত্যা করেছে দূর্বত্তরা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ১০টায় উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মঙ্গল বাড়িতে ঘটনাটি ঘটেছে। এসময় ঘরে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দূর্বত্তরা।

নিহত জুলেখা রামগঞ্জের সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী ও মীম তাদের সন্তান। মীম রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মিজান সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী। সন্ধ্যার পরে বাড়িতে মিজানের স্ত্রী জুলেখা ও মেয়ে মীম একা ছিল। সেই সুযোগে দূর্বৃত্তরা বাসায় ঢুকে মা মেয়েকে জবাই করে হত্যা করে।

পরে বাসায় থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়। বাজার থেকে ফিরে পরিবারের সদস্যরা বাড়িতে গিয়ে লাশ বাসার মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুটি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল আছি। স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে ঘাতকরা।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

রাজশাহীর বাঘা মাজারের গ্রিল ও সিন্ধুকের তালা ভেঙ্গে টাকা চুরি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দল, ধর্ম ও বর্ণ নির্বিশেষে পরিচয় একটাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী

০৭ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

লক্ষ্মীপুরে মা-মেয়েকে জবাই করে ৩০ ভরি স্বর্ণালংকার লুট

আপডেট সময় ১০:৫৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫