শিরোনাম :
 বৈভবের  ২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে ডাবল সেঞ্চুরির রেকর্ডে সেমিফাইনালে ভারত পোশাকশ্রমিকের মজুরি: ২২ হাজারে অনড় শ্রমিক, ১৫,৭০০ টাকায় মালিকপক্ষ স্বর্ণদ্বীপে প্রথমবার একসঙ্গে তিন বাহিনীর বিশেষ মহড়ায় প্রধানমন্ত্রী হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বদলি নীতিমালা দ্রুত চূড়ান্ত করার সুপারিশ সংসদীয় কমিটির যুক্তরাষ্ট্রেকে ‘সাত শর্ত’ ইরানের শুটিংয়ের সকালেই থেমে গেলেন অভিনেতা সোহেল খান, বগুড়ায় শেষ নিঃশ্বাস রাতের তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি পর্যন্ত, বাড়বে শীতের অনুভূতি রুশ জাহাজে ড্রোন হামলা, কিয়েভকে ‘বেদনাদায়ক পরিণতির’ হুঁশিয়ারি রাশিয়ার ১৬ ডিসেম্বর ফেরার ঘোষণা হাসিনার: কী বলছে সরকার

ইসমাইল চৌধুরী সম্রাটের ২০ বছরের কারাদণ্ড

অবৈধ সম্পদ অর্জনের মামলায় যুবলীগনেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে পৃথক দুই ধারায় ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন এই রায় দেন।

আদালতের বেঞ্চ সহকারী ফকির জাহিদুল ইসলাম এ তথ্য গণমাধ্যমকে জানিয়ে বলেন, অবৈধ সম্পদ অর্জনের মামলায় সম্রাটকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অর্থদণ্ড দিতে ব্যর্থ হলে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অপরদিকে মানিলন্ডারিংয়ের অভিযোগে ১০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড করেছেন আদালত। এছাড়া অর্থদণ্ড দিতে ব্যর্থ হলে আরও ছয় মাস কারাদণ্ড ভোগের নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী আরও বলেন, সম্রাটের অর্জিত অবৈধ সম্পদ রাষ্ট্রীয় অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে। সম্রাটকে দুই ধারায় সাজা দেওয়ার ফলে ২০ বছর কারাদণ্ড ভোগ করতে হবে। কারণ তিনি একটি ধারায় ১০ বছর সাজা খাটার পরে আবার ১০ বছর খাটবেন।

নথি থেকে জানা গেছে, ২০১৯ সালের ১২ নভেম্বর দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম।

২০২০ সালের ২৬ নভেম্বর ঢাকার মহানগর দায়রা জজ আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

 বৈভবের  ২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে ডাবল সেঞ্চুরির রেকর্ডে সেমিফাইনালে ভারত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

১৬ ডিসেম্বর ফেরার ঘোষণা হাসিনার: কী বলছে সরকার

২৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ইসমাইল চৌধুরী সম্রাটের ২০ বছরের কারাদণ্ড

আপডেট সময় ১২:৪০:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬