শিরোনাম :
২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৭ তিন বাহিনীর যৌথ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরির দাবিতে অস্থির সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চল প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে ফিরতে দেওয়া হবে না: হুমায়ুন কবির বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন বিমানের উড়োজাহাজ যেকোনো হুমকির তাৎক্ষণিক জবাব দিতে প্রস্তুত ইরান গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ৩৩ হাজারের বেশি শিক্ষার্থীর জুলাই সনদ যেভাবে স্বাক্ষর হয়েছিল, সেভাবেই শতভাগ বাস্তবায়ন করা হবে মজুরির দাবিতে সাভার-আশুলিয়ায় অন্তত ৪৭ কারখানায় উৎপাদন বন্ধ, আহত ৩

সৌরভের বায়োপিক ‘দাদা’র শুটিংয়ে বিতর্ক

সৌরভ গাঙ্গুলীর জীবন নিয়ে নির্মিত হচ্ছে বায়োপিক ‘দাদা’। ছবিটির শুটিং শুরু হয়ে গেছে, আর একেবারে শুরুতেই মাঠ নিয়ে বিতর্কে জড়িয়েছে এটি। যুক্তরাজ্যের লেস্টারশায়ারের বিখ্যাত গ্রেস রোড গ্রাউন্ডে শুটিংয়ের পর সেখানকার পিচের বেহাল দশা নিয়ে প্রশ্ন উঠেছে।

ভারতের সাবেক এই অধিনায়কের বায়োপিকের বেশ কিছু দৃশ্য সম্প্রতি গ্রেস রোডে ধারণ করা হয়। কিন্তু বিতর্কের মূলে রয়েছে শুটিংয়ের সময়টা। লেস্টারশায়ারের ঐতিহ্যবাহী কাউন্টি চ্যাম্পিয়নশিপ শুরুর মাত্র চার দিন আগে সেখানে একটানা শুটিং চালিয়েছে সিনেমার দল।

অভিযোগ উঠেছে, তীব্র গরমের মধ্যেও দীর্ঘ সময় মাঠ ও পিচ ঢেকে রাখার অনুমতি পাননি গ্রাউন্ডসম্যানরা। এরপর ওই মাঠে ম্যাচ চলার সময় পিচে নানা সমস্যা ধরা পড়ে। বল অসমানভাবে বাউন্স করছিল, মাঠের বিভিন্ন জায়গায় ফাটলও দেখা দেয়।

যা বললেন হেড গ্রাউন্ডসম্যান

গ্রেস রোডের হেড গ্রাউন্ডসম্যান ক্যালাম লেউইন এ প্রসঙ্গে জানিয়েছেন, শুটিংয়ের বিষয়টি আগে থেকে নির্ধারিত ছিল না। ‘দাদা’র শুটিং চলছিল বলেই প্রচণ্ড গরমের মধ্যেও চাইলে তিনি পিচ ঢেকে দিতে পারেননি। দীর্ঘ সময় খোলা অবস্থায় থাকায় পিচের ওপর বিরূপ প্রভাব পড়ে বলে তিনি জানান। এর ফলেই পরে ওই মাঠে খেলতে নেমে বল অসমানভাবে বাউন্স করতে দেখা যায়।

পয়েন্ট কর্তন ও জরিমানা

পিচের এই অবস্থার জেরে লেস্টারশায়ারের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শুটিংয়ের পর ওই মাঠে অনুষ্ঠিত কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে দলটি যে ১৯ পয়েন্ট পেয়েছিল, সেটি তো বাদ গেছেই, তার ওপর আরও ৮ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। পাশাপাশি ক্লাবকে ৫ হাজার ইউরো জরিমানা করা হয়।

তবে শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মাঠের এমন দশার জন্য কেবল শুটিং দায়ী নয়; ক্লাবই মূল দোষী। এরপরও সিনেমার প্রোডাকশন টিম, আয়োজক এবং ভেন্যু ম্যানেজমেন্ট টিমের কাজ ও দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠছে। অনেকের মতে, যে খেলার উদযাপন করতে এই সিনেমা বানানো হচ্ছে, তারই শুটিং করতে গিয়ে সেই খেলার অমর্যাদা করা হলো। বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে, সঙ্গে চলছে বিতর্কও।

পোস্টার ও অভিনয়শিল্পীরা

প্রসঙ্গত, সৌরভ গাঙ্গুলীর ৫৪তম জন্মদিনে প্রকাশ্যে এসেছে ‘দাদা’ সিনেমার অফিসিয়াল পোস্টার। সেখানে লর্ডসের ব্যালকনিতে সৌরভের সেই ঐতিহাসিক পোশাক উঁচিয়ে উদযাপনের দৃশ্যটি নতুন করে ফুটিয়ে তুলতে দেখা যায় জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাওকে।

সিনেমায় সৌরভের নামভূমিকায় অভিনয় করছেন রাজকুমার। সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলীর চরিত্রে আছেন তানিয়া মানিকতলা। সৌরভের মা-বাবার ভূমিকায় দেখা যাবে অপরাজিতা আঢ্য ও শাশ্বত চট্টোপাধ্যায়কে, আর ভাই স্নেহাশিস গাঙ্গুলীর চরিত্রে থাকছেন রাহুল দেব বসু। ছবিটি পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোটওয়ান। প্রেক্ষাগৃহে মুক্তির আগেই নানা আলোচনায় বাজার গরম রাখছে ‘দাদা’।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৭

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মজুরির দাবিতে সাভার-আশুলিয়ায় অন্তত ৪৭ কারখানায় উৎপাদন বন্ধ, আহত ৩

২৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সৌরভের বায়োপিক ‘দাদা’র শুটিংয়ে বিতর্ক

আপডেট সময় ০১:৩৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬