শিরোনাম :
২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৭ তিন বাহিনীর যৌথ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরির দাবিতে অস্থির সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চল প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে ফিরতে দেওয়া হবে না: হুমায়ুন কবির বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন বিমানের উড়োজাহাজ যেকোনো হুমকির তাৎক্ষণিক জবাব দিতে প্রস্তুত ইরান গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ৩৩ হাজারের বেশি শিক্ষার্থীর জুলাই সনদ যেভাবে স্বাক্ষর হয়েছিল, সেভাবেই শতভাগ বাস্তবায়ন করা হবে মজুরির দাবিতে সাভার-আশুলিয়ায় অন্তত ৪৭ কারখানায় উৎপাদন বন্ধ, আহত ৩

আর্জেন্টিনার স্কোয়াড নেই আলমাদা ও ফয়থ মেসির বিদায়ী ম্যাচে থাকবেন

আন্তর্জাতিক বিরতির তিন প্রীতি ম্যাচের আগে চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন আর্জেন্টিনার দুই ফুটবলার, থিয়াগো আলমাদা ও হুয়ান ফয়থ। দুজনকেই পাচ্ছেন না কোচ লিওনেল স্কালোনি।

বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা এই বিরতিতে মুখোমুখি হবে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের। বাংলাদেশ সময় আগামী ১, ৪ ও ৭ অক্টোবর মাঠে গড়াবে ম্যাচগুলো। তিন ম্যাচেই স্বাগতিকের ভূমিকায় থাকবে আর্জেন্টিনা। ৭ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচটি ঘিরে আলাদা আবেগ কাজ করছে, কারণ ওই ম্যাচ দিয়েই জাতীয় দলের জার্সিতে ক্যারিয়ারের ইতি টানার কথা লিওনেল মেসির।

গত রোববার আর্জেন্টিনার প্রিমেরা লিগে হুরাকানের বিপক্ষে হেরেছে রিভার প্লেট। ওই ম্যাচেই প্রথমার্ধের পাঁচ মিনিট পার হতেই মাঠ ছাড়তে হয় দলটির মিডফিল্ডার আলমাদাকে। পরে পরীক্ষায় ধরা পড়ে, তাঁর ঊরুর পেশিতে ‘গ্রেড-১ টিয়ার’, অর্থাৎ মাংসপেশি ছিঁড়ে গেছে।

অন্যদিকে ভিয়ারিয়ালের ডিফেন্ডার ফয়থ কিছুদিন ধরেই মাংসপেশিতে অস্বস্তি নিয়ে ভুগছেন। এ কারণে লা লিগায় দলের সর্বশেষ কয়েকটি ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় জাতীয় দলের স্কোয়াড থেকেও তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়।

দুই ফুটবলারের ছিটকে যাওয়ার খবর আর্জেন্টিনা জাতীয় দলের সামাজিক যোগাযোগমাধ্যম পাতায় নিশ্চিত করা হয়েছে। সেখানে জানানো হয়, চোটের কারণেই তিন প্রীতি ম্যাচে থাকছেন না তাঁরা।

তবে বদলি হিসেবে কাউকে ডাকা হয়েছে কি না, তা এখনো জানায়নি আর্জেন্টিনা। কয়েক দিন আগেই মূল স্কোয়াডে যুক্ত হয়েছেন বায়ার লেভারকুসেনের মিডফিল্ডার একুই ফার্নান্দেজ, তোলুচার উইঙ্গার সান্তিয়াগো সিমন ও রিয়াল বেতিসের সেন্টারব্যাক ভ্যালেন্তিন গোমেজ।

মাঠের বাইরে থাকলেও গ্যালারিতে দেখা যাবে আলমাদা ও ফয়থকে। মেসির বিদায়ী ম্যাচে মনুমেন্তাল স্টেডিয়ামে উপস্থিত থাকবেন তাঁরা। কারণ, দুজনই ছিলেন ২০২২ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য। কাতারে মেসির সঙ্গে শিরোপা জেতা স্কোয়াডের সবাইকে ওই ম্যাচে আমন্ত্রণ জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এ কারণেই রদ্রিগো দি পল, জিওভান্নি লো সেলসো ও নিকোলাস ওতামেন্দিকে স্কোয়াডে রাখা হয়েছে। চোটের কারণে ২০২২ বিশ্বকাপে না খেললেও লো সেলসো ছিলেন সেই দলের সদস্য।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৭

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মজুরির দাবিতে সাভার-আশুলিয়ায় অন্তত ৪৭ কারখানায় উৎপাদন বন্ধ, আহত ৩

২৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আর্জেন্টিনার স্কোয়াড নেই আলমাদা ও ফয়থ মেসির বিদায়ী ম্যাচে থাকবেন

আপডেট সময় ০৩:০১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬