শিরোনাম :
নোবেল পুরস্কারের সূচনা ও প্রথম বিজয়ীদের গল্প শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেল রাজশাহী সিটি কর্পোরেশন সাংবাদিকদের ওপর হামলা; রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল প্রাধ্যক্ষকে অব্যাহতি শিশুরা প্রতিভা বিকাশের সুযোগ পেলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ মঙ্গলবার রাতে, ২১ বছরের অধ্যায়ের ইতি সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন আবেদন ফের নামঞ্জুর রক্তের সম্পর্ক নেই, তবু ৭৪ শিশুর ‘মা’ বিলকিছ বানু সৌদি আরবে দ্রুত সেনা মোতায়েন করবে তুরস্ক ও পাকিস্তান পথশিশু, ডেঙ্গু, ইউপি নির্বাচন ও ডিজেলের দাম—সমসাময়িক খবরের হালখাতা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অর্থহীন: ইরান

পাঁচ বছরের প্রেম, বিয়ের ৪ না যেতেই কেন ভাঙল সংসার ?

সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মনিরার দাম্পত্য জীবনের ইতি ঘটতে যাচ্ছে। রোববার (৪ অক্টোবর) রাতে নিজ নিজ ফেসবুক পোস্টে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তারা।

প্রীতম তার পোস্টে লিখেছেন, দশ বছরের পথচলার পর পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তার ভাষ্য, সময়ের সঙ্গে দুজনে বুঝতে পেরেছেন, বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে চলাই উভয়ের জন্য ভালো। সিদ্ধান্তটি হঠাৎ নেওয়া নয় উল্লেখ করে তিনি জানান, নিজেদের আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই এই জায়গায় পৌঁছেছেন তারা। বর্তমানে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে।

শেহতাজও তার ফেসবুক পোস্টে প্রায় একই কথা লিখেছেন। রাত ১০টা ৪২ মিনিটে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘প্রিতম ও আমি একসঙ্গে ১০ বছর পথচলার পর পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণভাবে আমাদের বিবাহিত জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।’ একসঙ্গে কাটানো সময় ও স্মৃতির জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, এখনো একে অপরের প্রতি শ্রদ্ধা ও যত্নের মনোভাব রয়েছে। দীর্ঘ চিন্তাভাবনার পরই এই সিদ্ধান্ত বলে জানান তিনি। দুই পরিবারের সমর্থন নিয়ে তারা এখন বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার দিকে এগোচ্ছেন।

পোস্টে শেহতাজ বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের কাছে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছেন। জীবনের নতুন অধ্যায়ের এই সময়ে সবার সহমর্মিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।

প্রেক্ষাপট

প্রীতম ও শেহতাজের পরিচয় একসঙ্গে কাজ করতে গিয়ে। প্রীতমের জনপ্রিয় গান ‘জাদুকর’-এর মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলেন শেহতাজ। ২০১৭ সালে গানটির কাজের সময় তাদের পরিচয়, পরে সেই সম্পর্ক প্রেমে গড়ায়। দীর্ঘদিনের প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলের একটি হোটেলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন তারা।

বিয়ের পর নানা সময় সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ করেছেন দুজন। চলতি বছরের জানুয়ারিতে জেফার রহমান ও রাফসান সাবাবের বিয়ের অনুষ্ঠানেও তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। তবে তাদের ঘনিষ্ঠ সূত্রের ভাষ্য, বেশ কিছুদিন ধরেই সম্পর্ক ভালো যাচ্ছিল না। কাছের মানুষদের মধ্যেও আলাদা হওয়ার আলোচনা ছিল।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

“শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত”—এই প্রতিপাদ্যে সিরাজগঞ্জে শিশু দিবস উদযাপন 

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অর্থহীন: ইরান

০৬ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

পাঁচ বছরের প্রেম, বিয়ের ৪ না যেতেই কেন ভাঙল সংসার ?

আপডেট সময় ০১:১১:১৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬