শিরোনাম :

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অর্থহীন: ইরান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে কোনো লাভ নেই। সোমবার (৫ অক্টোবর) তেহরানে আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরারাত মির্জোয়ানের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

ইরানের বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির প্রতিবেদনে পেজেশকিয়ানকে উদ্ধৃত করে বলা হয়, ‘যে শত্রু প্রতিদিন হত্যা, নিষেধাজ্ঞা, চাপ ও হুমকি দেয় এবং নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করে, তার সঙ্গে আলোচনা করার কোনো অর্থ নেই। আমাদের জনগণও এমন পদ্ধতি মেনে নেবে না।’

অন্যদিকে ইয়েমেনে হুথিদের সঙ্গে নতুন করে সামরিক সংঘাত শুরু হয়েছে। এর মধ্যেই সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তির প্রতিশ্রুতি বজায় রাখার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

সোমবার ইউরোপ সফরে যাওয়ার আগে সাংবাদিকদের তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের একটি প্রতিরক্ষা ও নিরাপত্তা চুক্তি রয়েছে এবং আমরা সেটি মেনে চলার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।’ তবে সামরিকভাবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

রুবিওর ভাষ্য, হুথিদের ধারাবাহিক হামলার মুখে সৌদি আরবের আত্মরক্ষার অধিকার রয়েছে। তিনি জানান, ইয়েমেনের মিত্র বাহিনীগুলো আগের সংঘর্ষে হারানো এলাকাগুলো পুনর্দখলের চেষ্টা করছে। বাব আল-মান্দাব প্রণালির আশপাশের নিয়ন্ত্রণ নিয়েও কথা বলেন তিনি। রুবিও বলেন, সৌদি ও ইয়েমেনি বাহিনী ওই গুরুত্বপূর্ণ নৌপথের কাছে হুথিদের আধিপত্যের বিরোধিতা করছে। স্থানীয় বাহিনীর পালটা অভিযানকে তিনি প্রত্যাশিত ঘটনা হিসেবে উল্লেখ করেন।

এর আগে সোমবারই ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি রাজধানী সানা পুনর্দখলের জন্য সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন। তাঁর ভাষ্য, ‘ভাই ও বন্ধুদের’ সহযোগিতায় শহরটি হুথিদের কাছ থেকে দখল করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর লক্ষ্যেই এ অভিযান শুরু হয়েছে। উল্লেখ্য, ২০১৪ সাল থেকে সানা হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে।

ইয়েমেনি সেনাবাহিনী জানিয়েছে, বাব আল-মান্দাব প্রণালির কাছে ধুবাব এলাকা ও কয়েকটি কৌশলগত অবস্থান তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।

এই অভিযানে সরাসরি সামরিক হামলায় অংশ নেওয়ার বিষয়টি এখন পর্যন্ত প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন। এর বদলে সৌদি আরবকে গোয়েন্দা তথ্য ও পরামর্শ দিয়ে সহায়তার পথ বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

মোংলায়  বিএনপি নেতা রিংকু হালদারের আকস্মিক প্রয়াণ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মেসির গোল-অ্যাসিস্টে মহাকাব্যের সমাপ্তি

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অর্থহীন: ইরান

আপডেট সময় ১১:২০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬