বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

“সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর ২০২৬) সকাল সোয়া ১০টায় জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং গণপূর্ত বিভাগের আয়োজনে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নজরুল চত্বরে গিয়ে শেষ হয়।
র‍্যালির উদ্বোধনের আগে রংবেরঙের বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।
পরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণপূর্ত বিভাগ সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বলেন, সবার জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানসম্মত বাসস্থান নিশ্চিত করা এবং পরিকল্পিত ও টেকসই নগরায়ণ গড়ে তোলা বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। অপরিকল্পিত নগরায়ণের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি নাগরিকদের নানা ধরনের দুর্ভোগ সৃষ্টি হয়। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিকল্পিত আবাসন, পরিবেশবান্ধব অবকাঠামো এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, নগর উন্নয়নের ক্ষেত্রে শুধু অবকাঠামো নির্মাণ নয়, মানুষের জীবনযাত্রার মান, পরিবেশ সংরক্ষণ, যোগাযোগব্যবস্থা ও নাগরিক নিরাপত্তার বিষয়গুলোও সমান গুরুত্ব দিতে হবে। টেকসই নগরায়ণ নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়, সিরাজগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান নির্বাহী প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান, সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোছাঃ আফসানা ইয়াসমিন এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট লিটন সাহা।
এছাড়াও উপস্থিত ছিলেন এলজিইডি সিরাজগঞ্জের সহকারী প্রকৌশলী মোঃ মশিউল আলম, গণপূর্ত বিভাগ সিরাজগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মোঃ শফিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ সোহানুর রহমান, ডিভিশনাল অ্যাকাউন্ট্যান্ট মোঃ হাফিজুর রহমান, উচ্চমান হিসাবরক্ষক মোঃ নজরুল ইসলাম খন্দকার, সিরাজগঞ্জ সদর উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি) কর্মকর্তা মোঃ জিয়াউর রহমানসহ গণপূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
আলোচনা সভায় বক্তারা বিশ্ব বসতি দিবসের তাৎপর্য তুলে ধরে সবার জন্য নিরাপদ ও মানসম্মত বাসস্থান নিশ্চিতকরণ, পরিবেশ সুরক্ষা এবং পরিকল্পিত নগরায়ণের ওপর গুরুত্বারোপ করেন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দশ বছরের পথচলার ইতি টানছেন প্রীতম হাসান ও শেহতাজ মনিরা

০৪ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

 বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

আপডেট সময় ০১:৫৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬