শিরোনাম :
অনুতাপ না থাকলে আওয়ামী লীগের সঙ্গে মীমাংসা কঠিন: তথ্য উপদেষ্টা রোহিঙ্গা সংকট এখন শুধু মানবিক নয়, নিরাপত্তা উদ্বেগও: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আক্রান্ত ৯০ হাজার ছাড়াল, মৃত্যু বেড়ে ২৮১ জনে নোবেল পুরস্কারের সূচনা ও প্রথম বিজয়ীদের গল্প শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেল রাজশাহী সিটি কর্পোরেশন সাংবাদিকদের ওপর হামলা; রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল প্রাধ্যক্ষকে অব্যাহতি শিশুরা প্রতিভা বিকাশের সুযোগ পেলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ মঙ্গলবার রাতে, ২১ বছরের অধ্যায়ের ইতি সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন আবেদন ফের নামঞ্জুর রক্তের সম্পর্ক নেই, তবু ৭৪ শিশুর ‘মা’ বিলকিছ বানু

রোহিঙ্গা সংকট এখন শুধু মানবিক নয়, নিরাপত্তা উদ্বেগও: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দীর্ঘদিন ধরে চলা রোহিঙ্গা সংকট এখন আর কেবল মানবিক বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তাঁর ভাষায়, এর সঙ্গে বৃহত্তর নিরাপত্তা উদ্বেগ ও অনিয়মিত অভিবাসনের প্রশ্নও জড়িয়ে গেছে। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আরও জোরালো আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাতে গেলে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশবিষয়ক যুক্তরাজ্যের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) চেয়ার ও এমপি আফসানা বেগমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এখন বাংলাদেশ সফরে রয়েছে। তারাই এ সাক্ষাৎ করে।

প্রতিনিধিদলে ছিলেন হাউস অব লর্ডসের সদস্য শওকত আদম এমপি ও লর্ড কুরবান হুসেইনও।

সম্পর্ক জোরদারে জোর

প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক এগিয়ে নিতে এপিপিজির আগ্রহ অব্যাহত রয়েছে, যা প্রশংসার যোগ্য। যুক্তরাজ্যের পার্লামেন্ট, বাংলাদেশ ও ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধ হিসেবে এই গ্রুপের ভূমিকার কথাও তিনি উল্লেখ করেন।

আলাপের একপর্যায়ে বাংলাদেশের গণতান্ত্রিক সংহতি ও সংস্কার উদ্যোগে যুক্তরাজ্য সরকারের সমর্থনের প্রসঙ্গ তোলেন প্রতিমন্ত্রী। বাংলাদেশের অগ্রগতি ও বাস্তব পরিস্থিতি তুলে ধরতে যুক্তরাজ্যের পার্লামেন্টের সঙ্গে আরও বেশি সম্পৃক্ততা গড়ে তোলার ক্ষেত্রে তিনি এপিপিজির সহযোগিতা চান।

রোহিঙ্গা প্রসঙ্গে প্রতিনিধিদল

আগামীকাল বুধবার প্রতিনিধিদলটি রোহিঙ্গা শিবির পরিদর্শন করবে। বৈঠকে এ কথা জানিয়ে এপিপিজির সদস্যরা রোহিঙ্গা সম্প্রদায়ের দুর্দশা মোকাবিলায় তাদের সমর্থনের কথা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মানবিক সহায়তা অব্যাহত রাখা এবং রোহিঙ্গাদের নিজ ভূমিতে টেকসই প্রত্যাবাসনের পক্ষে প্রতিনিধিদলটি আশ্বাস দিয়েছে। এ লক্ষ্যে যুক্তরাজ্যের পার্লামেন্টসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্যবস্থায় তারা সোচ্চার থাকবে বলে জানায় মন্ত্রণালয়।

আলোচনার অন্যান্য বিষয়

বৈঠকে দুই দেশের মধ্যে সংসদীয় সহযোগিতা ও বিনিময় জোরদারের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। এ ছাড়া গণতান্ত্রিক সংহতি, বাণিজ্য ও বিনিয়োগ, অভিবাসন, দক্ষ জনশক্তি কাজে লাগানো এবং মানবাধিকারের মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়েও আলোচনা হয়।

আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতেও মতবিনিময় করেন দুই পক্ষ। সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় মাধ্যমে সহযোগিতা চালিয়ে যাওয়ার আগ্রহও প্রকাশ করেন তাঁরা।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অনুতাপ না থাকলে আওয়ামী লীগের সঙ্গে মীমাংসা কঠিন: তথ্য উপদেষ্টা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রক্তের সম্পর্ক নেই, তবু ৭৪ শিশুর ‘মা’ বিলকিছ বানু

০৬ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রোহিঙ্গা সংকট এখন শুধু মানবিক নয়, নিরাপত্তা উদ্বেগও: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৭:৩৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬