শিরোনাম :
 বৈভবের  ২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে ডাবল সেঞ্চুরির রেকর্ডে সেমিফাইনালে ভারত পোশাকশ্রমিকের মজুরি: ২২ হাজারে অনড় শ্রমিক, ১৫,৭০০ টাকায় মালিকপক্ষ স্বর্ণদ্বীপে প্রথমবার একসঙ্গে তিন বাহিনীর বিশেষ মহড়ায় প্রধানমন্ত্রী হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বদলি নীতিমালা দ্রুত চূড়ান্ত করার সুপারিশ সংসদীয় কমিটির যুক্তরাষ্ট্রেকে ‘সাত শর্ত’ ইরানের শুটিংয়ের সকালেই থেমে গেলেন অভিনেতা সোহেল খান, বগুড়ায় শেষ নিঃশ্বাস রাতের তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি পর্যন্ত, বাড়বে শীতের অনুভূতি রুশ জাহাজে ড্রোন হামলা, কিয়েভকে ‘বেদনাদায়ক পরিণতির’ হুঁশিয়ারি রাশিয়ার ১৬ ডিসেম্বর ফেরার ঘোষণা হাসিনার: কী বলছে সরকার

ট্রাম্প ও নেতানিয়াহু: দুই নির্বাচনে কি ক্ষমতার শেষ অধ্যায় শুরু?

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাসের ধারা এবারও বদলায়নি। কয়েক দশকের রীতি মেনে ক্ষমতাসীন দলই কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়েছে। রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য এটি বড় ধাক্কা। প্রায় একই সময়ে ধাক্কা খেয়েছেন তাঁর ঘনিষ্ঠ মিত্র, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও।

বুধবার প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা শুরু হচ্ছে। এই আলোচনাই নির্ধারণ করবে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ। সিদ্ধান্ত আসতে পারে আগামী শুক্রবারের মধ্যে।

অল্প কয়েক দিনের ব্যবধানে হওয়া দুই দেশের নির্বাচন দুই প্রভাবশালী নেতার ক্ষমতার ভিত নাড়িয়ে দিয়েছে। তবে তাঁদের রাজনৈতিক পতন অনিবার্য, এমনটা বলার সময় এখনো আসেনি। বরং বলা যায়, ক্ষমতা ধরে রাখার চেয়ে ক্ষমতার শর্তগুলো নিজেদের অনুকূলে রাখাই এখন তাঁদের কাছে বড় চ্যালেঞ্জ।

কীভাবে এই অবস্থায় পৌঁছালেন দুজন

বুধবার বেলা আড়াইটা পর্যন্ত প্রাথমিক ফলাফলে দেখা যায়, কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে ডেমোক্র্যাটিক পার্টি। প্রয়োজনীয় ২১৮ আসনের বিপরীতে তারা জিতেছে ২২৫টিতে। গণনা চলা আরও ৩৮টি আসনে দলটি এগিয়ে আছে।

উচ্চকক্ষ সিনেটেও ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৫১ আসন পেরিয়ে গেছে। নিশ্চিতভাবে জিতেছে ৫৪টিতে, এগিয়ে আছে আরও একটিতে। রিপাবলিকানরা পরিষদে পেয়েছে ১৩৬টি এবং সিনেটে ৪৩টি আসন। চূড়ান্ত ফলে এই সংখ্যা কিছুটা বাড়তে পারে।

এই ফলকে ট্রাম্পের নীতির বিরুদ্ধে জনমতের স্পষ্ট বার্তা হিসেবে দেখা হচ্ছে। ভোটারদের ক্ষোভের কেন্দ্রে ছিল জীবনযাত্রার ব্যয়, জ্বালানির দাম, মূল্যস্ফীতি ও ইরানের সঙ্গে যুদ্ধ। দ্বিতীয় মেয়াদের শপথের দিনে ট্রাম্প নিজেকে শান্তির দূত হিসেবে তুলে ধরতে চেয়েছিলেন। কিন্তু যুদ্ধ, জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা আর শুল্কের প্রভাব সেই প্রতিশ্রুতিকে প্রশ্নের মুখে ফেলেছে। ফলে মধ্যবর্তী নির্বাচন শুধু কংগ্রেসের আসন ভাগাভাগির লড়াই থাকেনি, হয়ে উঠেছে ট্রাম্পের নেতৃত্বের ওপর এক ধরনের গণভোট।

ইসরায়েলে নেতানিয়াহুর সংকটের চরিত্র আলাদা। গত ২৭ অক্টোবরের নির্বাচনে ১২০ আসনের নেসেটে তাঁর দল লিকুদ পার্টি এককভাবে পেয়েছে ২৭টি আসন। জোটসঙ্গীদের আসন যোগ করলে সংখ্যাটি দাঁড়ায় ৫৩। অথচ সরকার গঠনে দরকার ৬১ আসন। বিরোধী জোট পেয়েছে ৪৮টি। তাদের পাশে আছে ১৯ আসন পাওয়া আরব দলগুলোর সমর্থন। ফলে সরকার গঠনের দৌড়ে বিরোধীরা অনেকটাই এগিয়ে।

বুধবার প্রেসিডেন্ট হারজগ নির্বাচনের চূড়ান্ত ফল গ্রহণ করবেন। একই সঙ্গে সরকার গঠনের সম্ভাবনা আছে এমন জোটের একজন নেতাকে দায়িত্ব দেবেন। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিরোধীদের সঙ্গে আরব দলগুলোর সমর্থন থাকায় গাদি আইজেনকোটের সরকার গঠনের সম্ভাবনাই আপাতত বেশি।

বিদায়ের সুর কি তবে দুই নেতার কথাতেই?

দুই নেতার প্রতিক্রিয়ায়ও কেমন যেন বিদায়বেলার আবেগ টের পাওয়া যাচ্ছে। নির্বাচনের আগের দিন, গত সোমবারের ভাষণে ট্রাম্প নীতিগত প্রশ্নে খুব একটা কথা বলেননি। কথা বলেছেন লিংকন মেমোরিয়ালের রিফ্লেক্টিং পুল সংস্কার আর ওয়াশিংটনকে আরও সুন্দর করে তোলার পরিকল্পনা নিয়ে। এএফপির প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্টদের অবসরের প্রস্তুতির সঙ্গে এই বার্তার মিল আছে।

নেতানিয়াহু অবশ্য ভিন্ন পথে হেঁটেছেন। সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে তিনি নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, তিনি বলেছেন, ‘জয় চুরি হয়ে গেছে।’

এরপর কী?

ট্রাম্পের সামনে সবচেয়ে তাৎক্ষণিক চ্যালেঞ্জ কংগ্রেসের সঙ্গে সম্পর্ক সামলানো। এখন ডেমোক্র্যাটরা তদন্ত কমিটি গঠন, শুনানি ও তলবের ক্ষমতা কাজে লাগিয়ে প্রশাসনের নানা সিদ্ধান্ত খতিয়ে দেখতে পারবে। তাতে বাজেট, ঋণসীমা, শুল্কনীতি ও যুদ্ধসংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে।

তবে ফল প্রকাশের পর দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তিনি ফল মেনে নিতে প্রস্তুত এবং ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে তাঁর আপত্তি নেই। অথচ কিছুদিন আগেও প্রচারে তিনি ডেমোক্র্যাটদের নীতি নিয়ে ভোটারদের সতর্ক করেছিলেন। এখন তাঁর সুর খানিকটা নরম বলেই মনে হচ্ছে।

কংগ্রেসে নিয়ন্ত্রণ হারানো মানে অবশ্য প্রেসিডেন্টের ক্ষমতা ফুরিয়ে যাওয়া নয়। ভেটো দেওয়ার ক্ষমতা এবং নির্বাহী আদেশে নীতি চালানোর সুযোগ তাঁর হাতেই থাকছে। ডেমোক্র্যাটরা তাঁর পথ কঠিন করতে পারবে, কিন্তু সব সিদ্ধান্ত থামিয়ে দিতে পারবে না।

মঙ্গলবার এএফপির এক প্রতিবেদনে বলা হয়, নির্বাহী ক্ষমতা ব্যবহার করে ট্রাম্প ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান আবার শুরু করতে পারেন। একই প্রতিবেদনে ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ব্রুকিংস ইনস্টিটিউশনের রায়ান হাস বলেছেন, বাণিজ্যের ক্ষেত্রে ট্রাম্প ‘নিরলসভাবে সক্রিয়’ থাকবেন বলেই মনে হচ্ছে। কানাডার প্রতি তাঁর সাম্প্রতিক বৈরী মনোভাবেও তার ছাপ দেখা গেছে।

নেতানিয়াহুকে আপাতত অপেক্ষা করতে হবে বিরোধী জোটের সরকার গঠনের উদ্যোগ ব্যর্থ হওয়া পর্যন্ত। আলোচনার পর প্রেসিডেন্ট হারজগ বিরোধী জোটকে দায়িত্ব দিলে তারা ৪২ দিন সময় পাবে। এর মধ্যে পার্লামেন্টে আস্থা ভোটের মাধ্যমে স্থায়ী সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। তারা ব্যর্থ হলে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন নেতানিয়াহু।

বিশ্লেষকদের বরাত দিয়ে গত ২৮ অক্টোবর রয়টার্স জানিয়েছে, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে বিশেষ করে নিরাপত্তা-সংক্রান্ত বিষয়ে তাঁর ক্ষমতা সীমিত হয়ে যাবে। তবে দেশকে যুদ্ধে নামানোর ক্ষমতা তাঁর হাতেই থাকবে বলে জানিয়েছেন তেল আবিবভিত্তিক তাচলিথ ইনস্টিটিউটের গবেষক ওর আশের।

মধ্যপ্রাচ্যে কেমন প্রভাব পড়তে পারে?

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের রাজনৈতিক অনিশ্চয়তা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও কূটনীতিতে ছায়া ফেলতে পারে। নির্বাচনের ধাক্কা ট্রাম্পকে ইরান নীতি নিয়ে নতুন করে হিসাব কষতে বাধ্য করবে। যুদ্ধের অর্থনৈতিক খরচ, জ্বালানির দাম আর কংগ্রেসের নজরদারি মিলিয়ে অভিযান চালিয়ে যাওয়ার রাজনৈতিক মূল্য বাড়বে।

ওদিকে নেতানিয়াহু সরকার গঠন করতে না পারলে ইসরায়েলের নতুন নেতৃত্ব শুরুর দিনগুলোতে গাজা, ইরান, লেবানন ও ফিলিস্তিন প্রশ্নে সংযমের পথ নিতে পারে। কারণ বিরোধী জোটকে সমর্থন দেওয়া আরব দলগুলো ফিলিস্তিন ইস্যুতে ইতিমধ্যে নানা শর্ত জুড়ে দিয়েছে। তবে নতুন সরকার এলেই নীতিতে দ্রুত বদল আসবে, এমন নিশ্চয়তা নেই। নিজেদের নিরাপত্তা ও আঞ্চলিক হুমকির প্রশ্নে ইসরায়েলের রাজনৈতিক দলগুলোর মধ্যে বহু বিষয়ে ঐকমত্য রয়েছে।

ওয়াশিংটনের পালাবদলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্কেও চাপ তৈরি হতে পারে। গাজা যুদ্ধের কারণে ইসরায়েলের প্রতি ডেমোক্র্যাটদের সমর্থন অনেক কমেছে। রয়টার্স জানিয়েছে, দলটি ইসরায়েলকে দেওয়া সামরিক সহায়তা সীমিত বা বন্ধ করতে পারে।

সহায়তা নিয়ে ট্রাম্প নিজেও ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ভোটগ্রহণের সময় তিনি বলেন, নেতানিয়াহুর সঙ্গে তাঁর একটি সমঝোতা হয়েছে। এর আওতায় ইসরায়েলকে বছরে দেওয়া ৪০০ কোটি ডলারের মার্কিন সহায়তা ২০২৭ সাল থেকে বন্ধ হবে। তবে অস্ত্র বিক্রি চালু থাকবে।

বৈশ্বিক বাণিজ্যে কী বদল আসতে পারে?

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই ট্রাম্প নির্বাহী আদেশে পারস্পরিক শুল্ক আরোপ করেছিলেন। পরে ফেডারেল আদালত এতে অনেকটা লাগাম টানে। এখন ডেমোক্র্যাটরাও শুল্ক বসানোর নির্বাহী ক্ষমতা নিয়ন্ত্রণের উদ্যোগ নিতে পারে।

প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস সে ইঙ্গিত স্পষ্টই দিয়েছেন। সম্ভাব্য প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার জেফরিস বলেছেন, ট্রাম্পের শুল্ক প্রত্যাহার বা তাঁর ক্ষমতা সীমিত করার বিষয়টি থাকবে প্রথম ১০০ দিনের অগ্রাধিকারে।

প্রেসিডেন্টের শুল্ক আরোপের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে সীমিত বা বাতিল করতে ডেমোক্র্যাটরা গত কয়েক মাসে কয়েকটি বিল তুলেছে। আগামী জানুয়ারিতে শপথ নেওয়া নতুন কংগ্রেসে সেগুলো পাস হওয়ার সম্ভাবনা থাকবে। দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি ও শুল্কছাড়ে সম্ভাব্য দুর্নীতি নিয়ে তদন্তেরও পরিকল্পনা করছে দলটি। অন্যদিকে ট্রাম্প জানিয়েছেন, তাঁর নীতির বিরুদ্ধে আইন পাস হলে তিনি ভেটো দেবেন। ফলে এ ক্ষেত্রে অচলাবস্থার আশঙ্কা থেকেই যাচ্ছে।

ইরান যুদ্ধের ক্ষেত্রে অবশ্য ছবিটা ভিন্ন হতে পারে। বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে ট্রাম্পের রাজনৈতিক দুর্বলতা তাঁকে কূটনৈতিক সমঝোতার দিকে ঠেলতে পারে। ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই সম্প্রতি বলেছেন, আবার আলোচনা শুরুর জন্য তাঁরা মার্কিন ভাইস প্রেসিডেন্টের একটি চিঠি পেয়েছেন, যার সুরে ইতিবাচক পরিবর্তনের আভাস আছে।

যুদ্ধ থামলে বৈশ্বিক জ্বালানি খাতে স্বস্তি ফিরতে পারে। তবে নির্বাচনী ব্যর্থতার অভ্যন্তরীণ সমালোচনা থেকে নজর সরাতে ট্রাম্প কঠোর অবস্থান নেবেন, সেই ঝুঁকিও উড়িয়ে দেওয়া যায় না। ভোটের আগে তিনি বলেছিলেন, ইরানের দু-একটি লক্ষ্যবস্তুতে এখনো হামলা বাকি।

জ্বালানি পরিস্থিতির সঙ্গে জড়িয়ে আছে ইরানে ইসরায়েলের সম্ভাব্য হামলার প্রশ্নও। নেতানিয়াহুর সম্ভাব্য বিদায় বা দুর্বল সরকার ইসরায়েলের সামরিক সিদ্ধান্তে নতুন ভারসাম্য আনতে পারে। তাতে আঞ্চলিক উত্তেজনা রাতারাতি না কমলেও তেলবাজার ও বাণিজ্যপথে কিছুটা স্বস্তি আসতে পারে। উল্টো দিকে সংঘাত বাড়লে এশিয়া-ইউরোপের জ্বালানি আমদানি, সরবরাহ ব্যবস্থা ও মূল্যস্ফীতিতে তার প্রভাব পড়বে।

প্রশ্নটা যেখানে থেকে যায়

যুদ্ধ, জ্বালানি সংকট আর বাণিজ্যিক অনিশ্চয়তা এক-দুজন নেতার বিদায়ে মিটে যাওয়ার মতো বিষয় নয়। রাজনৈতিক পালাবদল নীতির বদল না আনলে নেতৃত্ব বদলালেও সংকটের চরিত্র একই থেকে যায়।

তাই ট্রাম্প ও নেতানিয়াহু সত্যিই রাজনৈতিক সমাপ্তির মুখে কি না, তার চেয়েও জরুরি প্রশ্ন হলো, তাঁদের পরের অধ্যায় কি মধ্যপ্রাচ্য ও বিশ্ব অর্থনীতির জন্য নতুন পথ খুলবে, নাকি পুরোনো সংঘাতকেই দেবে নতুন চেহারা?

সূত্র: এএফপি, রয়টার্স, সিএনএন, দ্য নিউইয়র্ক টাইমস

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

 বৈভবের  ২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে ডাবল সেঞ্চুরির রেকর্ডে সেমিফাইনালে ভারত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

১৬ ডিসেম্বর ফেরার ঘোষণা হাসিনার: কী বলছে সরকার

২৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ট্রাম্প ও নেতানিয়াহু: দুই নির্বাচনে কি ক্ষমতার শেষ অধ্যায় শুরু?

আপডেট সময় ০৭:০২:৩০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬