শিরোনাম :
ধর্মীয় প্রতিষ্ঠানের ২ লাখ ৫৬ হাজার সেবাকর্মী পাচ্ছেন সম্মানী বারবার গণতন্ত্রের বিপর্যয়ের কারণ শক্তিশালী রাষ্ট্রব্যবস্থার অভাব, বললেন রিজভী ডিসেম্বরে নাশকতার আশঙ্কা, নিরাপত্তা জোরদার; গ্রেপ্তার চার পুলিশ কর্মকর্তা বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল বিদ্যুৎ স্থাপনা হামলা হলে গোপালগঞ্জের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হবে ডিসেম্বরে একমাত্র শীত আসবে, আর কেউ আসবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অটোরিকশা : আতঙ্ক বনাম অধিকারের জটিল সমীকরণ বাংলাদেশকে ঘিরে পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের একের পর এক হুঁশিয়ারি শমীকের বেপরোয়া হয়ে উঠছে চাঁদাবাজরা, না দিলেই গুলি

ধর্মীয় প্রতিষ্ঠানের ২ লাখ ৫৬ হাজার সেবাকর্মী পাচ্ছেন সম্মানী

দেশের ৮৬ হাজার ৭০৯টি মসজিদ, মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারে কর্মরত ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা ও সেবাকর্মীকে মাসিক সম্মানী দিচ্ছে সরকার। আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সদরে এই কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ এসব তথ্য জানিয়েছেন। তাঁর ভাষ্য, সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে মাসিক সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং তাঁদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি মিলবে।

কারা, কত টাকা পাবেন

উপদেষ্টা জানান, চলতি অর্থবছরে কর্মসূচির আওতায় আসা প্রতিষ্ঠানের মধ্যে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, তিন হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার ও ৩০১টি গির্জা রয়েছে। নির্ধারিত কাঠামো অনুযায়ী মসজিদের ইমাম মাসে ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা ও খাদেম ২ হাজার টাকা সম্মানী পাবেন। মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারের ধর্মীয় ব্যক্তিরাও সরকারি সহায়তা পাবেন।

গ্রামীণ এলাকায় ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত ও সেবাইতসহ অনেক ধর্মীয় সেবাকর্মী সীমিত আয়ে দায়িত্ব পালন করেন বলে উল্লেখ করেন উপদেষ্টা। নিয়মিত সম্মানী পেলে তাঁদের জীবনযাত্রায় কিছুটা স্বস্তি আসবে বলে সরকার আশা করছে।

পাইলট থেকে দ্বিতীয় পর্যায়ে

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পাইলট প্রকল্প হিসেবে এই কার্যক্রম প্রথম শুরু হয় চলতি বছরের ১৪ মার্চ। ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তখন ৬ হাজার ১৭টি প্রতিষ্ঠানের ১৩ হাজার ৯৪৯ জন সেবাকর্মী এর আওতায় আসেন। তাঁদের মধ্যে ৪ হাজার ৬৮৩ জন ইমাম, ৪ হাজার ৩১২ জন মুয়াজ্জিন, বাকিরা খাদেমসহ অন্যান্য সেবাকর্মী। পাইলটের অভিজ্ঞতার ভিত্তিতে পরে কর্মসূচির পরিধি বাড়ানো হয়।

উপদেষ্টা জানান, কুষ্টিয়ার পর ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ, ১২ ডিসেম্বর সুনামগঞ্জ এবং ২১ ডিসেম্বর পাবনায় ধর্মীয় নেতাদের হাতে সম্মানী তুলে দেবেন প্রধানমন্ত্রী।

টাকা যাবে ব্যাংক বা মোবাইল হিসাবে

কর্মকর্তারা জানান, স্বচ্ছতা নিশ্চিত করতে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) সফটওয়্যারের মাধ্যমে সরকার থেকে ব্যক্তি (জি-টু-পি) পদ্ধতিতে অর্থ দেওয়া হবে। সুবিধাভোগীদের তথ্য যাচাইয়ের পর ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে টাকা পাঠানো হবে। ইসমাইল জবিউল্লাহ বলেন, কারও হাতে সরাসরি নগদ টাকা দেওয়া হবে না। এতে মধ্যস্বত্বভোগীর সুযোগ থাকবে না এবং দুর্নীতি ও অনিয়মের ঝুঁকি কমবে।

কর্মসূচি বাস্তবায়নে ধর্মবিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। প্রাথমিক পর্যায়ে জুলাই থেকে সেপ্টেম্বর সময়ের সম্মানী পৌঁছে দেওয়ার প্রস্তুতি চলছে।

তালিকা কীভাবে হচ্ছে

উপদেষ্টা জানান, সুবিধাভোগী বাছাইয়ে স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা প্রতিষ্ঠান ও দায়িত্বশীল ব্যক্তিদের তালিকা তৈরি করছেন। তাঁদের সঙ্গে আরও দুজন বিশিষ্ট ব্যক্তি এই কাজে সহায়তা করছেন। তাঁর দাবি, প্রতিষ্ঠান নির্বাচন বা তালিকা তৈরিতে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা রাখা হয়নি।

পুরো কর্মসূচির পরিধি

উপদেষ্টার তথ্য অনুযায়ী, দেশে মোট ৩ লাখ ৪৭ হাজার ৩৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠান আছে। এর মধ্যে ৩ লাখ ৩১ হাজার ১২৫টি মসজিদ, ১২ হাজার মন্দির, ৩ হাজার ১০টি বৌদ্ধ বিহার ও ১ হাজার ২০৪টি গির্জা। চলতি অর্থবছরে এর এক-চতুর্থাংশ কর্মসূচির আওতায় আসছে। বাকিগুলো আগামী চার অর্থবছরে ধাপে ধাপে যুক্ত হবে। ২০২৬-২৭ অর্থবছরে এই কর্মসূচিতে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, কর্মসূচিটি আর্থিক সহায়তার পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক নিরাপত্তায়ও ভূমিকা রাখতে পারে। তবে প্রকৃত দায়িত্বপালনকারীদের তালিকা, তথ্য যাচাই, নিয়মিত অর্থ বিতরণ ও অনিয়ম ঠেকাতে নজরদারি জরুরি বলে মত দিয়েছেন তাঁরা। প্রত্যন্ত এলাকার প্রতিষ্ঠান যেন প্রশাসনিক জটিলতায় বাদ না পড়ে, সে জন্য মাঠপর্যায়ের তদারকির কথাও বলা হয়েছে।

এই কার্যক্রম সুষ্ঠুভাবে চালাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। সেলের অষ্টম সভা গত ৯ সেপ্টেম্বর সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইসমাইল জবিউল্লাহ।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ধর্মীয় প্রতিষ্ঠানের ২ লাখ ৫৬ হাজার সেবাকর্মী পাচ্ছেন সম্মানী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বেপরোয়া হয়ে উঠছে চাঁদাবাজরা, না দিলেই গুলি

২৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ধর্মীয় প্রতিষ্ঠানের ২ লাখ ৫৬ হাজার সেবাকর্মী পাচ্ছেন সম্মানী

আপডেট সময় ০৩:৪৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬