শিরোনাম :
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী বন্যায় প্লাবিত গাজার ৭০ হাজার তাঁবু, ঝুঁকিতে ৪ লাখ মানুষ সড়কে একসঙ্গে প্রাণ হারাচ্ছে পরিবার, ছয় বছরে প্রায় ৩০০ পরিবার নিশ্চিহ্ন সিলেট টেস্টে হজের অপরাজিত সেঞ্চুরিতে কঠিন হলো বাংলাদেশের জয়ের পথ সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত ও পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির সমবায়ের আদর্শে মানুষকে স্বনির্ভর করতে হবে: বিদ্যুৎমন্ত্রী মাদ্রাসায় মুজিববাদ-মওদুদীবাদ চলবে না: সরোয়ার আলমগীর ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুরাও এনআইডি সেবার আওতায় আসবে: ইসি টং দোকান থেকে ক্যাসিনো সম্রাট রুবেল শত কোটি টাকার মালিক! ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য

বরিশালে দুর্নীতির মামলায় ভূমি কর্মকর্তা কারাগারে

বরিশাল জেলা প্রতিনিধি:
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপন করায় দুদকের করা মামলায় এক ভূমি কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে বরিশালের একটি আদালত।
গত বুধবার বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতে ওই কর্মকর্তা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক মেহেদি আল মাসুদ তা না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী আবুল বাশার।
দণ্ডপ্রাপ্ত মো. মিজানুর রহমান পান্না সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা। তিনি বরিশাল নগরীর কাউনিয়া মনসা বাড়ি গলির মন্দিরের পাশের বাসিন্দা আব্দুল ওহাব হাওলাদারের ছেলে।
বেঞ্চ সহকারী আবুল বাশার বলেন, ভূমি কর্মকর্তা মিজানুর দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ১৬ লাখ ২৩ হাজার ৭১৭ টাকার তথ্য গোপন করেন। সেইসঙ্গে তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ৩৫ লাখ ২৫ হাজার ৩১৮ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়।
এ ঘটনায় ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর ওই কর্মকর্তার বিরুদ্ধে দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক রনজিৎ কুমার কর্মকার মামলা করেন বলে জানান তিনি।
২০২৩ সালের ১০ অগাস্ট বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজ কুমার সাহা ভূমি কর্মকর্তা মিজানুর রহমানকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
বুধবার ওই কর্মকর্তা আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিচারক না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো আদেশ দেন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য

০৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বরিশালে দুর্নীতির মামলায় ভূমি কর্মকর্তা কারাগারে

আপডেট সময় ০৬:০০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪