শিরোনাম :
 বৈভবের  ২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে ডাবল সেঞ্চুরির রেকর্ডে সেমিফাইনালে ভারত পোশাকশ্রমিকের মজুরি: ২২ হাজারে অনড় শ্রমিক, ১৫,৭০০ টাকায় মালিকপক্ষ স্বর্ণদ্বীপে প্রথমবার একসঙ্গে তিন বাহিনীর বিশেষ মহড়ায় প্রধানমন্ত্রী হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বদলি নীতিমালা দ্রুত চূড়ান্ত করার সুপারিশ সংসদীয় কমিটির যুক্তরাষ্ট্রেকে ‘সাত শর্ত’ ইরানের শুটিংয়ের সকালেই থেমে গেলেন অভিনেতা সোহেল খান, বগুড়ায় শেষ নিঃশ্বাস রাতের তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি পর্যন্ত, বাড়বে শীতের অনুভূতি রুশ জাহাজে ড্রোন হামলা, কিয়েভকে ‘বেদনাদায়ক পরিণতির’ হুঁশিয়ারি রাশিয়ার ১৬ ডিসেম্বর ফেরার ঘোষণা হাসিনার: কী বলছে সরকার

আদালতে সাবেক বিচারপতি মানিক

চলমান বার্তা ডেস্ক রিপোর্ট: 
সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে কড়া নিরাপত্তায় সিলেটে নেয়া হয়েছে। আজ তাকে আদালতে তোলা হচ্ছে । এর আগে, শুক্রবার অবৈধভাবে পারাপারের সময় সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে বৃহস্পতিবার (২২ আগস্ট) বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক সংসদ সদস্য ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এদিকে মানিকের ধরা পড়ার একটি ভিডিও ফুটেজ আসে যমুনা নিউজের হাতে। একজন বিজিবি সদস্য ভিডিওতে তাকে তার পরিচয় জিজ্ঞাসা করেন। উত্তরে তিনি জানান, তার বাড়ি মুন্সিগঞ্জ এবং তার নাম বিচারপতি শামসুদ্দিন মানিক। এ সময় তাকে দেশত্যাগের কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, প্রশাসনের ভয়ে তিনি দেশ ছেড়ে পালাচ্ছিলেন।

ভিডিওতে মানিক আরও জানান, তারসাথে ব্রিটিশ ও বাংলাদেশি পাসপোর্টের পাশাপাশি ডেবিট-ক্রেডিট কার্ড, নগদ ৪০ হাজার টাকাও ছিল। কয়েকজনের সাহায্যে ১৫ হাজার টাকার চুক্তিতে তাকে বর্ডার পার করে দেয়ার পরিকল্পনা হয়। তবে সেই টাকা নেয়ার পরও দুজন যুবক তাকে প্রহার করেন বলেও জানান সাবেক এই বিচারপতি। এছাড়া তার ৬০-৭০ লাখ টাকা তারা নিয়ে গেছে বলেও ভিডিওতে দাবি করেন তিনি।

প্রসঙ্গত, অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক দীর্ঘদিন ধরেই দেশে বেশ আলোচিত। নানা কারণে তুমুল সমালোচিতও তিনি। সবশেষ শিক্ষার্থীদের আন্দোলনের সময় একটি টিভি চ্যানেলের টকশোতে নারী উপস্থাপিকার সাথে বাজে আচরণ করে আবার আলোচনায় আসেন। ওই অনুষ্ঠানে নারী উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করেন। আবার যারা মুক্তিযোদ্ধা কোটা বাতিল বা সংস্কার চায় সেসব শিক্ষার্থীরাও রাজাকারের বাচ্চা বলে মন্তব্য করেন এই সাবেক বিচারপতি।

আরও পড়ুন:বিচারপতি মানিক ভারতে পালানোর সময় সিলেট সীমান্তে আটক

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

 বৈভবের  ২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে ডাবল সেঞ্চুরির রেকর্ডে সেমিফাইনালে ভারত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

১৬ ডিসেম্বর ফেরার ঘোষণা হাসিনার: কী বলছে সরকার

২৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আদালতে সাবেক বিচারপতি মানিক

আপডেট সময় ১১:৪৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪