শিরোনাম :
হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর বিতর্কিত আয়ের পরিকল্পনা প্রত্যাহার করে ক্ষমা চাইলেন ফিফা প্রধান ক্ষেপণাস্ত্র মজুত নিয়ে উদ্বেগ উড়িয়ে দিলেন ট্রাম্প, ফাঁসকারীদের হুঁশিয়ারি জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

রসুল স. এর বরকতময় নামসমূহ

অনলাইন ডেস্ক:
নবিজির (সা.) নাম তার দাদা আব্দুল মুত্তালিব রেখেছিলেন মুহাম্মাদ। কুরআনে নিবিজিকে মুহাম্মাদ ও আহমাদ নামে উল্লেখ করা হয়েছে। এ দুটিই তার প্রকৃত নাম।

হাদিসে নবিজির আরও কিছু গুণবাচক নাম বর্ণিত রয়েছে। জুবাইর ইবনে মুতইম (রা.) থেকে বর্ণিত রাসুল (সা.) বলেছেন,

‏ لِي خَمْسَةُ أَسْمَاءٍ أَنَا مُحَمَّدٌ، وَأَحْمَدُ، وَأَنَا الْمَاحِي الَّذِي يَمْحُو اللَّهُ بِي الْكُفْرَ، وَأَنَا الْحَاشِرُ الَّذِي يُحْشَرُ النَّاسُ عَلَى قَدَمِي، وَأَنَا الْعَاقِبُ

আমার পাঁচটি নাম আছে। আমি মুহাম্মাদ, আমি আহমাদ এবং আমি মাহী, আমার মাধ্যমে আল্লাহ সব কুফরি বিলুপ্ত করবেন এবং আমি হাশির, আমার পেছনে সব মানুষকে সমবেত করা হবে এবং আমি আকিব অর্থাৎ সর্বশেষ আগমনকারী। (সহিহ বুখারি: ৪৫৩৬)

আবু মুসা আশআরি (রা.) বলেন, রাসুল (সা.) তার নিজের কিছু নাম আমাদের কাছে বর্ণনা করেছেন। তিনি বলেছেন,

أَنَا مُحَمَّدٌ وَأَحْمَدُ وَالْمُقَفِّي وَالْحَاشِرُ وَنَبِيُّ التَّوْبَةِ وَنَبِيُّ الرَّحْمَةِ
আমি মুহাম্মাদ, আহমদ, আল-মুকাফ্‌ফী (সর্বশেষ), আল-হাশির (সমবেতকারী), তাওবার নবি ও রহমতের নবি। (সহিহ মুসলিম: ৫৮৯৭)

নবিজির আরও দুটি নাম রাউফ ও রাহিম। আল্লাহ নবিজিকে কুরআনে রাউফ ও রাহিম বলেছেন। আল্লাহ বলেন,

لَقَدۡ جَآءَکُمۡ رَسُوۡلٌ مِّنۡ اَنۡفُسِکُمۡ عَزِیۡزٌ عَلَیۡهِ مَا عَنِتُّمۡ حَرِیۡصٌ عَلَیۡکُمۡ بِالۡمُؤۡمِنِیۡنَ رَءُوۡفٌ رَّحِیۡمٌ
নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে একজন রাসুল এসেছেন, যা তোমাদের পীড়া দেয় তা তার জন্য কষ্টদায়ক। তিনি তোমাদের কল্যাণকামী, মুমিনদের প্রতি স্নেহশীল, পরম দয়ালু। (সুরা তাওবা: ১২৮)

বড় ছেলের নামের সাথে সম্পর্কিত করে নবিজির উপনাম ছিল আবুল কাসেম বা কাসেমের বাবা।

এ ছাড়া অনেকে নবিজির (সা.) বহুসংখ্যক গুণ অনুযায়ী বহুসংখ্যক নাম বর্ণনা করেছেন। কোনো কোনো সুফি নবিজির এক হাজারটি নামও উল্লেখ করেছেন। তবে কুরআনে বা হাদিসে নবিজির এই নামগুলোই উল্লিখিত রয়েছে যেগুলো আমরা এখানে উল্লেখ করলাম।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

আপলোডকারীর তথ্য

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

০৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রসুল স. এর বরকতময় নামসমূহ

আপডেট সময় ০২:০১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩