শিরোনাম :
ন্যাটো সদস্য দেশে রুশ হামলার আশঙ্কা,মার্কিন গোয়েন্দাদের নতুন সতর্কবার্তা “চেহারা কোথায়, শুধু আওয়াজ শোনা যায়”: হাসিনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে টেকসই হবে গণতন্ত্র: ফখরুল নিত্যপণ্যের দাম আকাশছোয়া : বিপর্যস্ত নিম্ন আয়ের জীবনযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী নিয়ে জল্পনা তুঙ্গে সিলেটে দুই বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৮ হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ

ট্রাম্পকে ‘শান্তির দূত’ বললেন শাহবাজ শরীফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতের সঙ্গে যুদ্ধবিরতি নিশ্চিতে সাহায্য করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘শান্তির দূত’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, তার জন্য দক্ষিণ এশিয়ায় একটি ‘বড় বিপর্যয়’ এড়ানো গেছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করেন প্রেসিডনেট ডোনাল্ড ট্রাম্প। ইসলামাবাদ জানায়, এ বৈঠক ছিল উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ। এ সময় গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের বিষয়টিও আলোচনা করা হয়। এ ছাড়া বৈঠকে সন্ত্রাসবাদবিরোধী সহযোগিতা এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা করা হয়।

হোয়াইট হাউসে রুদ্ধদ্বার এই বৈঠককে ওয়াশিংটন ও পাকিস্তানের মধ্যে উষ্ণ সম্পর্কের সর্বশেষ লক্ষণ হিসেবে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।

চলতি সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে গাজায় ইসরায়েলের গণহত্যা ও যুদ্ধের অবসানের কৌশল নিয়ে আলোচনা করতে ট্রাম্পের সঙ্গে দেখা করা আটটি আরব বা মুসলিম দেশের শীর্ষ নেতাদের মধ্যে শাহবাজ শরিফও ছিলেন।

ট্রাম্পের প্রথম মেয়াদে বিশ্বনেতাদের মধ্যে অন্যতম ঘনিষ্ঠ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সম্পর্কে শীতলতা বৃদ্ধি পাওয়ার মাঝেই মার্কিন যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটছে। রাশিয়া থেকে ভারতের জ্বালানি তেল কেনা নিয়ে ট্রাম্প-মোদি সম্পর্কে ভাটা পড়ে। ট্রাম্প ভারতীয় পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ করেন।

বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প শাহবাজ শরিফ ও আসিম মুনিরকে ‘মহান নেতা’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আসলে আমাদের একজন মহান নেতা এসেছেন–পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ফিল্ড মার্শাল।’

ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধানকে ‘একজন মহান ব্যক্তি’ হিসেবেও উল্লেখ করেন। তিনি মার্কিন কোম্পানিগুলোকে পাকিস্তানের কৃষি, তথ্যপ্রযুক্তি, খনি ও জ্বালানি খাতে বিনিয়োগের জন্য আহ্বান জানান।

বৈঠকে সন্ত্রাসবাদ বিরোধী পাকিস্তানের ভূমিকার প্রতি ট্রাম্পের প্রকাশ্য সমর্থনকে স্বাগত জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং নিরাপত্তা ও গোয়েন্দা তথ্য বিনিময়ের ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি ট্রাম্পকে তার সুবিধামতো সময়ে পাকিস্তানে সরকারি সফরেরও আমন্ত্রণ জানান।

নোবেল পুরস্কার পাওয়ার আশা ভঙ্গ হবে ট্রাম্পের

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

ন্যাটো সদস্য দেশে রুশ হামলার আশঙ্কা,মার্কিন গোয়েন্দাদের নতুন সতর্কবার্তা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ

০৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ট্রাম্পকে ‘শান্তির দূত’ বললেন শাহবাজ শরীফ

আপডেট সময় ০৬:২৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫