শিরোনাম :
ময়মনসিংহে ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ: অভিযুক্তদের বাড়িঘর ভাঙচুর ফার্মগেটের মসজিদ থেকে আটক ৫ জঙ্গি কারাগারে কালোটাকা ও মূল্যস্ফীতি ঠেকাতে ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ সরকারি হাসপাতালের সামনে ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী ককটেল ফাটিয়ে সংকট তৈরি সম্ভব নয়, বললেন উপদেষ্টা জাহেদ প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির তেলের পর নতুন চাপ বাসভাড়া কি.মি. এ বাড়ল ১৭ পয়সা জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের ঐতিহাসিক উপস্থিতি রাশিয়ায় নির্বাচনে পুতিনের দলের রেকর্ড ভূমিধস জয় সব প্রতিপক্ষের বিপক্ষে গোল, নতুন রেকর্ড হল্যান্ডের

৪৭ বছর বয়সে দ্বিতীয়বার মা, আলোচনায় তাং ওয়েই

চীনের জনপ্রিয় অভিনেত্রী তাং ওয়েই ৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। খবরটি প্রকাশের পর থেকেই চীন, দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসাচ্ছেন।

তাং ওয়েইয়ের প্রতিনিধির বরাতে জানা গেছে, দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র পরিচালক কিম তে-ইয়ং ও তাং ওয়েই দম্পতির এটি দ্বিতীয় সন্তান। বুধবার চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাট মোমেন্টসে একটি আবেগঘন ছবি প্রকাশ করেন অভিনেত্রী। ছবিতে পরিবারের চার সদস্যকে হাত ধরাধরি করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। একই সঙ্গে নবজাতককে উৎসর্গ করে পরিচালক কিম তে-ইয়ংয়ের আঁকা একটি ঘোড়াশাবকের ছবিও শেয়ার করা হয়।

ছবির ক্যাপশনে তাং ওয়েই তাঁদের প্রথম সন্তান সামারের কথা উল্লেখ করে লেখেন, “এখন আমাদের চার সদস্যের পরিবারের নতুন যাত্রা শুরু হলো।” এই সংক্ষিপ্ত বার্তাই মুহূর্তের মধ্যে ভক্তদের আবেগ ছুঁয়ে যায়।
এর আগে কয়েক মাস ধরেই তাং ওয়েইয়ের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। চলতি বছরের এপ্রিলে সাংহাইয়ে একটি বিলাসবহুল ব্র্যান্ডের অনুষ্ঠানে তাঁকে বেবি বাম্পসহ দেখা গেলে সেই জল্পনা আরও জোরালো হয়। পরে স্বামী কিম তে-ইয়ং ও কন্যা সামারের সঙ্গে একটি পারিবারিক ছবি প্রকাশ করে গর্ভধারণের বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রী। তখন তিনি জানিয়েছিলেন, পরিবারের নতুন সদস্যকে ঘিরে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। গত মাসে হংকংয়ে এই দম্পতিকে একসঙ্গে দেখা যাওয়ার পর আবারও সন্তান জন্মের গুঞ্জন নতুন করে আলোচনায় আসে।
১৯৭৯ সালে চীনে জন্ম নেওয়া তাং ওয়েই অভিনয়ে যাত্রা শুরু করেন ২০০৪ সালে। তবে আন্তর্জাতিক অঙ্গনে তাঁর পরিচিতি আসে ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত লেট অটাম চলচ্চিত্রের মাধ্যমে। এই ছবির শুটিংয়েই পরিচালক কিম তে-ইয়ংয়ের সঙ্গে তাঁর পরিচয়, যা পরে প্রেমে রূপ নেয়। ২০১৪ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি।
২০১৬ সালে তাঁদের প্রথম কন্যাসন্তান সামারের জন্ম হয়। প্রায় এক দশক পর পরিবারে এল দ্বিতীয় সন্তান। অভিনয় ও ব্যক্তিজীবনের ভারসাম্য ধরে রেখে আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান আরও দৃঢ় করেছেন তাং ওয়েই। নতুন সন্তানের আগমনের খবর প্রকাশের পর ভক্তরা শুভকামনা জানিয়ে বলছেন, দীর্ঘ প্রতীক্ষার পর এই সুখবর তাঁদের পরিবারের জন্য আনন্দের নতুন অধ্যায় হয়ে থাকবে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ: অভিযুক্তদের বাড়িঘর ভাঙচুর

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সব প্রতিপক্ষের বিপক্ষে গোল, নতুন রেকর্ড হল্যান্ডের

২২ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

৪৭ বছর বয়সে দ্বিতীয়বার মা, আলোচনায় তাং ওয়েই

আপডেট সময় ১২:৪০:৫১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬