শিরোনাম :
ভেনিসে মাফিয়া গ্যাংয়ের হেনস্তার শিকার বাঁধন, ছাড় নয়: উপদেষ্টা ০-৫ থেকে ঘুরে দাঁড়িয়ে ইউএস ওপেনের শেষ আটে জেং জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতি হচ্ছেন বাংলাদেশের সান্তাহার জংশন ষ্টেশনে ঢাকাগামী অন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন লাইনচ্যূত ; বর্তমানে ট্রেন চলাচল বন্ধ সংঘাত বা প্রতিশোধের রাজনীতি চাই না: রাষ্ট্রপতি উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালা জারি ৫ হাজার কোটি টাকা ছাপিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত ফেরত শুরু ইরান শঙ্কায় ফোন-কম্পিউটারে ট্র্যাকার বন্ধ মার্কিন সেনাদের এক যুগ পর দেব-শুভশ্রীর পুরোনো রসায়ন এশিয়া কাপ থেকে বিদায়ের পথে বাংলাদেশ

০-৫ থেকে ঘুরে দাঁড়িয়ে ইউএস ওপেনের শেষ আটে জেং

ইউএস ওপেনের নারী এককে শেষ আটের টিকিট নিশ্চিত করেছেন এলেনা রিবাকিনা ও জেং কিনওয়েন। সোমবার রাতে লুই আর্মস্ট্রং স্টেডিয়ামে সরাসরি সেটে সাবেক চ্যাম্পিয়ন নাওমি ওসাকাকে হারিয়েছেন কাজাখস্তানের রিবাকিনা। অন্যদিকে ম্যাচের শুরুতে ০-৫ গেমে পিছিয়ে থেকেও ইগা সোয়াটেককে হারিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তনের নজির গড়েছেন চীনের জেং কিনওয়েন।

৬-১ ও ৬-৪ গেমে ওসাকাকে হারান রিবাকিনা। শুরু থেকেই শক্তিশালী সার্ভ ও আক্রমণাত্মক খেলায় জাপানি প্রতিপক্ষকে চাপে রাখেন তিনি। কোয়ার্টার ফাইনালে রিবাকিনার প্রতিপক্ষ এখন জেং। এই লড়াইয়ে জিতলে প্রথমবারের মতো বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার সুযোগ থাকছে তাঁর সামনে।

জেংয়ের জয়টি ছিল আরও নাটকীয়। সোয়াটেকের বিপক্ষে ম্যাচ শুরুর মাত্র বিশ মিনিটের মধ্যেই ০-৫ গেমে পিছিয়ে পড়েছিলেন তিনি। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে প্রথম সেট ৭-৫ এবং দ্বিতীয় সেট ৬-৩ গেমে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন। এর আগে তৃতীয় রাউন্ডেও ম্যাডিসন কিজের বিপক্ষে নির্ধারক সেটে ০-৫ ব্যবধান থেকে ফিরে জয় পেয়েছিলেন এই খেলোয়াড়।

এদিকে মিরা আন্দ্রেভা ৫-৭, ৬-৪ ও ৬-৩ গেমে আনাস্তাসিয়া পোটাপোভাকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছেন। চতুর্থ বাছাই কোকো গফ ৬-১ ও ৬-৪ গেমে স্বদেশি ইভা জোভিচকে পরাজিত করেছেন। কোয়ার্টার ফাইনালে গফের প্রতিপক্ষ হবেন আন্দ্রেভা।

পুরুষ এককে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন বেলজিয়ামের আলেকজান্ডার ব্লকক্স। ২৪তম বাছাই ফ্রান্সিসকো সেরুন্দোলোকে ৬-৩, ৪-৬, ৭-৫ ও ৭-৫ গেমে হারিয়ে এই কীর্তি গড়েন তিনি। এর মধ্য দিয়ে টুর্নামেন্টের নারী ও পুরুষ উভয় এককেই কোয়ার্টার ফাইনালের ছবি ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ভেনিসে মাফিয়া গ্যাংয়ের হেনস্তার শিকার বাঁধন, ছাড় নয়: উপদেষ্টা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

এশিয়া কাপ থেকে বিদায়ের পথে বাংলাদেশ

০৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

০-৫ থেকে ঘুরে দাঁড়িয়ে ইউএস ওপেনের শেষ আটে জেং

আপডেট সময় ০২:১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬