শিরোনাম :
ভেনিসে মাফিয়া গ্যাংয়ের হেনস্তার শিকার বাঁধন, ছাড় নয়: উপদেষ্টা ০-৫ থেকে ঘুরে দাঁড়িয়ে ইউএস ওপেনের শেষ আটে জেং জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতি হচ্ছেন বাংলাদেশের সান্তাহার জংশন ষ্টেশনে ঢাকাগামী অন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন লাইনচ্যূত ; বর্তমানে ট্রেন চলাচল বন্ধ সংঘাত বা প্রতিশোধের রাজনীতি চাই না: রাষ্ট্রপতি উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালা জারি ৫ হাজার কোটি টাকা ছাপিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত ফেরত শুরু ইরান শঙ্কায় ফোন-কম্পিউটারে ট্র্যাকার বন্ধ মার্কিন সেনাদের এক যুগ পর দেব-শুভশ্রীর পুরোনো রসায়ন এশিয়া কাপ থেকে বিদায়ের পথে বাংলাদেশ

ভেনিসে মাফিয়া গ্যাংয়ের হেনস্তার শিকার বাঁধন, ছাড় নয়: উপদেষ্টা

অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতালির ভেনিসে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন। স্থানীয় সময় সোমবার রাতে ভেনিসের মেস্ত্রে শহরে ভাই ও পরিবারের সঙ্গে একটি পার্কে গেলে একদল প্রবাসী তাঁকে লক্ষ্য করে পানি, কোমল পানীয় ও ডিম নিক্ষেপ করেন এবং শারীরিকভাবে হেনস্তা করেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার বিবরণ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে জানান বাঁধন নিজেই।

অভিনেত্রীর অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার কারণেই তাঁকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। হামলাকারীদের কয়েকজন নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী এবং ‘বঙ্গবন্ধুর সৈনিক’ পরিচয় দিয়েছেন বলে জানান তিনি। তাঁকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বাধ্য করা হয় এবং পুরো দৃশ্য ভিডিও করে সরাসরি সম্প্রচারের চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন বাঁধন। একপর্যায়ে তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নেন সঙ্গে থাকা তাঁর ভাই। ফেসবুক লাইভে দেখা যায়, ভয় ও আতঙ্কে বাঁধনের মুখ ফুলে লাল হয়ে গেছে। ঘটনার পর স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করেন তিনি। ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ছবির প্রদর্শনীতে অংশ নিতে ইতালি গিয়েছিলেন তিনি।

এই ঘটনার প্রতিক্রিয়ায় সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে বলেন, হামলাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না এবং ইতালি সরকারের সঙ্গে যোগাযোগ করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয়, ‘মাফিয়া গ্যাং’ আখ্যা দিয়ে বলেন, বাঁধনের ওপর হামলার ঘটনা প্রমাণ করে তিনি সঠিক পথেই ছিলেন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি মন্তব্য করেন, ন্যূনতম অনুশোচনাবোধ থাকলে এই সহিংসতা ঘটত না।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ভেনিসে মাফিয়া গ্যাংয়ের হেনস্তার শিকার বাঁধন, ছাড় নয়: উপদেষ্টা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

এশিয়া কাপ থেকে বিদায়ের পথে বাংলাদেশ

০৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ভেনিসে মাফিয়া গ্যাংয়ের হেনস্তার শিকার বাঁধন, ছাড় নয়: উপদেষ্টা

আপডেট সময় ০২:৩৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬