শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

অবসাদের কারণে ক্রিকেট থেকে বিরতিতে জাহানারা

এক বছরের বেশি সময় পর গত জুলাইয়ে এশিয়া কাপ দিয়ে জাতীয় দলে ফেরেন জাহানারা আলম। সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন তিনি।

কিন্তু আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের স্কোয়াডে নেই তার নাম। তা অনেকটা অবাক করার মতোই!
এবার জানা গেল, মানসিক অবসাদের কারণে ক্রিকেট থেকে দুই মাসের বিরতি নিয়েছেন জাহানারা। ডানহাতি এই পেসারের বিরতি নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নারী উইংয়ের ইনচার্জ হাবিবুল বাশার।

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজকে বাশার বলেন, ‘সে আমাদের একটি চিঠি দিয়েছে, যেখানে মানসিকভাবে খেলার জন্য প্রস্তুত না থাকার কথা জানিয়েছে সে এবং ক্রিকেট থেকে দুই মাসের বিরতি নিতে চায়। এমনকি যদি দরকার হয়, তাহলে কেন্দ্রীয় চুক্তি থেকেও তাকে বাদ দিতে বলেছে সে। মূলত সবকিছু থেকে কিছু সময়ের জন্য সে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে। ’

‘আমাদের সেই সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে। কারণ কেউ যদি মনে করে সে মানসিকভাবে প্রস্তুত নয় এবং কিছু দিনের জন্য বিরতি নিতে, আমাদের সেটা মানতে হবে। তার এই বিরতির নির্দিষ্ট কোনো সময়সীমা নেই, যখন সে ভালো বোধ করবে, সে আমাদের জানাবে। ’

১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫২ ওয়ানডে ও ৮৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন জাহানারা। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলেননি একটিও।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৪ জানুয়ারি সেন্ট কিটসে পা রাখবে বাংলাদেশ দল। এনিয়ে প্রথম ওয়েস্ট ইন্ডিজ সফর করবে টাইগ্রেসরা। ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৯, ২১ ও ২৪ জানুয়ারি। ২৭, ২৯ ও ৩১ জানুয়ারি মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে।

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, লতা মন্ডল, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা তৃষ্ণা, সুলতানা খাতুন, ফারজানা হক, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

অবসাদের কারণে ক্রিকেট থেকে বিরতিতে জাহানারা

আপডেট সময় ১০:৪৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫