শিরোনাম :
আগস্টে শুরু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল, ঘোষণা রেলমন্ত্রীর পেলের ব্রাজিলের বিশ্বরেকর্ড ভাঙল ডাচরা, সুইডেনকে ৫-১ গোলে ওড়াল নেদারল্যান্ডস আওয়ামী লীগের মূল টার্গেট কেন ড. ইউনূস? যাহের আলভীর কারাদণ্ড: মৃত্যুর আগে বন্ধুদের কী বলেছিলেন স্ত্রী ইকরা? মেসি কি আর্জেন্টিনার জার্সি ছেড়ে ব্রাজিলে খেলবেন? লুলার মন্তব্যে শোরগোল বিশ্বকাপ ২০২৬: প্রথম রাউন্ড শেষে নকআউটের দৌড়ে কারা এগিয়ে? রাত পোহালেই আলজেরিয়া বধের মিশন: বিশ্বকাপে আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচের ইতিহাস কী বলছে? ঢাকার ভেতর আর থাকবে না দূরপাল্লার বাস: চার টার্মিনাল সরানোর মাস্টারপ্ল্যান, কোনটি যাচ্ছে কোথায়? মিরপুরে শেষ বলের নাটকীয়তা: বাংলাদেশকে ১ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয় দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ

টেস্টে অধিনায়কত্ব করা যে কোন ক্রিকেটারের অনেক বড় পাওয়া : লিটন দাস

লিটন দাসের অধিনায়কত্বে বাংলাদেশের টি-টোয়েন্টি দল রয়েছে দারুণ ছন্দে। ব্যাটে-বলে সম্প্রতি ভালো করছে তারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কথা বলেছেন লিটন দাস। সেখানে তিনি জানালেন, টেস্ট ক্রিকেটে অধিনায়কত্বটা করা যেকোনো খেলোয়াড়ের জন্য অনেক বড় পাওয়া।

লাল বলের ক্রিকেটে বাংলাদেশের কোনো অধিনায়ক নেই এখন। চলতি বছরের জুন-জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে সিরিজে হেরেছে বাংলাদেশ। এই সফরেই ওয়ানডে সংস্করণের অধিনায়কত্ব থেকে নাজমুল হোসেন শান্তকে সরিয়ে মিরাজকে দায়িত্ব দেওয়া হয়। এরপর সিরিজ শেষে অনেকটা অভিমান নিয়েই টেস্টের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান শান্ত।

নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট খেলবে বাংলাদেশ। বর্তমানে এই সংস্করণে অধিনায়ক নেই টাইগারদের। নভেম্বরে ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজের আগেই তাই অধিনায়ক কে হচ্ছেন সেটি চূড়ান্ত করতে হবে।

টেস্ট অধিনায়কত্ব নিয়ে লিটনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত এ বিষয় নিয়ে আমি কিছু জানি না। যদি যোগ্য মনে করে, অবশ্যই তারা আমার সঙ্গে কথা বলবে। দেখা যাক, কী সিদ্ধান্ত হয়।’

একজন খেলোয়াড়ের কাছে টেস্টে অধিনায়কত্ব করাটা অনেক বড় পাওয়া বলে মনে করেন লিটন। দলের যাকেই এই দায়িত্ব দেওয়া হবে তিনি না করবেন না বলে মনে করেন এই উইকেটরক্ষক ব্যাটার। এই বিষয়ে লিটন বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আপনি যখন খেলবেন, টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব করা আপনার কাছে অনেক বড় পাওয়া। আমার মনে হয় না কেউ ‘না’ করবে। কিন্তু তাদের (বিসিবি) পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি।’

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশাল জয়ে সিরিজ বাংলাদেশের

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

আগস্টে শুরু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল, ঘোষণা রেলমন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

টেস্টে অধিনায়কত্ব করা যে কোন ক্রিকেটারের অনেক বড় পাওয়া : লিটন দাস

আপডেট সময় ০৮:২২:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫