শিরোনাম :
নিত্যপণ্যের দাম আকাশছোয়া : বিপর্যস্ত নিম্ন আয়ের জীবনযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী নিয়ে জল্পনা তুঙ্গে সিলেটে দুই বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৮ হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর বিতর্কিত আয়ের পরিকল্পনা প্রত্যাহার করে ক্ষমা চাইলেন ফিফা প্রধান

থাইল্যান্ডকে ৭ গোলে হাড়িয়ে প্রথমবার হকির বিশ্বকাপে বাংলাদেশ

ইতিহাসের সামনে দাঁড়িয়ে ছিল বাংলাদেশ। থাইল্যান্ডের বিপক্ষে জয় পেলেই সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত হতো লাল সবুজের দেশের। তবে হারলেও আশা টিকে থাকত নানা সমীকরণে। তবে কোনো শঙ্কার ধার ধারেনি বাংলাদেশ। জুনিয়র এশিয়া কাপ হকিতে থাইল্যান্ড অনূর্ধ্ব-২১ দলকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ওমানের মাসকাটে জুনিয়র এশিয়া কাপ হকিতে থাইল্যান্ডকে ৭-২ গোলে উড়িয়ে দিয়ে জুনিয়র বিশ্বকাপে কোয়ালিফাই করলো বাংলাদেশ। হকিতে যেকোনো পর্যায়ে এবারই প্রথম বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল লাল সবুজের দেশ।

থাইল্যান্ডকে হারানোয় বাংলাদেশ এখন পঞ্চম ও ষষ্ঠস্থান নির্ধারণী ম্যাচ খেলবে। যদি সেই ম্যাচে তারা হেরেও যায়, তারপরও বিশ্বকাপে খেলবে লাল সবুজের দেশ।

আগামী বছর ভারতের মাটিতে বসবে হকির যুব বিশ্বকাপ। সেই বিশ্বকাপে এশিয়া থেকে মোট ৭টি দেশ খেলবে। এর মধ্যে স্বাগতিক ভারত এশিয়ান যুব হকির সেমিফাইনাল নিশ্চিত করায় সরাসরিই বিশ্বকাপ খেলবে। অর্থাৎ স্বাগতিক দেশ বিবেচনায় বিশ্বকাপ খেলছে না তারা। তাই বিশ্বকাপে জায়গা পেতে ১০ দলের এশিয়ান যুব হকিতে ভারত বাদে বাকি ছয় সেরা দলের মধ্যে থাকতে হতো বাংলাদেশকে। থাইল্যান্ডকে হারানোয় বাংলাদেশের সেরা ছয়ে থাকা নিশ্চিত হয়ে গেছে। যে কারণে বিশ্বকাপে খেলা নিয়ে আর কোনো অনিশ্চয়তাই নেই।

মাসকাটে ১০ দলের এশিয়ান যুব হকিতে বাংলাদেশ যাত্রা শুরু করেছিল জয় দিয়েই। গ্রুপ ‘বি’তে থাকা বাংলাদেশ ওমানকে ৩-১ গোলে হারালেও পরের ম্যাচে পাকিস্তানের কাছে ৬-০ গোলে হারে। তবে তৃতীয় ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে ২-২ গোলে এবং চতুর্থ ম্যাচে চীনের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে গ্রুপে তৃতীয় স্থান অর্জন করে।

আজ ‘এ’ গ্রুপে চতুর্থ হওয়া থাইল্যান্ডকে ৭-২ গোলে বিধ্বস্ত করে বাংলাদেশ পঞ্চম-ষষ্ঠস্থান নির্ধারণী ম্যাচে খেলার সুযোগ নিশ্চিত করল। সেই সঙ্গে জায়গা করে নিলো কাঙ্ক্ষিত বিশ্বকাপেও।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বিতর্কিত আয়ের পরিকল্পনা প্রত্যাহার করে ক্ষমা চাইলেন ফিফা প্রধান

০৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

থাইল্যান্ডকে ৭ গোলে হাড়িয়ে প্রথমবার হকির বিশ্বকাপে বাংলাদেশ

আপডেট সময় ০৪:৫৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪