শিরোনাম :
না খেলেই সেমিতে ভারত-পাকিস্তান ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্পের প্রত্যাখ্যানে তেলের দাম বৃদ্ধি জাতিসংঘে ইরানের বার্তার সঙ্গে ‘বাহুবলী’র লড়াইয়ের দৃশ্য, ভাইরাল রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান মডেল মসজিদ নীতিমালা প্রকাশ,কর্মরত জনবলের রাজনৈতিক কার্যক্রম নয় যুক্তরাজ্যে মার্কিনিদের ব্যবহার করা বিমান ঘাঁটিতে ‘বিস্ফোরক’ আতঙ্ক চাঁদাবাজি-দখলবাজি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ : টিআইবি ডেঙ্গুতে দেশজুড়ে উদ্বেগ, একদিনে ভর্তির নতুন রেকর্ড ভারত-নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ৭০ জ্বালানি সংকট কাটিয়ে সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

না খেলেই সেমিতে ভারত-পাকিস্তান

এশিয়ান গেমসের ক্রিকেটে এবার বাড়তি আকর্ষণ যোগ করতে বাংলাদেশসহ বড় চার দল পাঠিয়েছে নিজেদের মূল স্কোয়াড। কিন্তু আকাশের মুখ ভার থাকায় বারবার হোঁচট খাচ্ছে টুর্নামেন্ট। একের পর এক ম্যাচ বৃষ্টিতে পণ্ড হওয়ায় ম্লান হয়ে যাচ্ছে ক্রিকেটের উত্তাপ। সেই ধারাবাহিকতায় আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) কোয়ার্টার ফাইনালের প্রথম দিনে মাঠে গড়ায়নি কোনো ম্যাচই।

এদিন আলাদা দুটি ম্যাচে খেলার কথা ছিল ভারত ও পাকিস্তানের। বৃষ্টির কারণে দুটি ম্যাচই পরিত্যক্ত হয়েছে। তবে এতে বিপাকে পড়তে হয়নি দুই দলকে। টুর্নামেন্টের নিয়মে তারা না খেলেই উঠে গেছে সেমিফাইনালে।

এশিয়ান গেমসের নিয়ম অনুযায়ী, প্রথম পর্ব থেকে ফাইনাল পর্যন্ত আবহাওয়া বা অন্য কোনো কারণে ম্যাচ পরিত্যক্ত হলে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল পরের রাউন্ডে যায়। সেই নিয়মের ফলেই মাঠে নামার সুযোগ পায়নি হংকং ও আফগানিস্তান।

দিনের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে নামার কথা ছিল পাকিস্তানের। টস তো দূরের কথা, খেলা শুরুর কোনো সম্ভাবনাই তৈরি হয়নি। দীর্ঘ অপেক্ষার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। ফলে সেমিফাইনালের টিকিট পায় পাকিস্তান।

প্রথম ম্যাচের এই দশা দেখে ভারত-আফগানিস্তান লড়াই নিয়েও শঙ্কা জেগেছিল। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হয়। এই ম্যাচও মাঠে গড়ায়নি। র‍্যাঙ্কিংয়ের সুবাদে সেমিফাইনালে পৌঁছে যায় ভারত, আর বিদায় নেয় আফগানিস্তান।

আগামীকাল মঙ্গলবার হবে বাকি দুটি কোয়ার্টার ফাইনাল। শ্রীলঙ্কা ও নেপালের ম্যাচের জয়ী দল সেমিফাইনালে মুখোমুখি হবে ভারতের। আর বাংলাদেশ ও মালয়েশিয়ার ম্যাচে যারা জিতবে, তাদের প্রতিপক্ষ পাকিস্তান।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

না খেলেই সেমিতে ভারত-পাকিস্তান

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

জ্বালানি সংকট কাটিয়ে সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

২৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

না খেলেই সেমিতে ভারত-পাকিস্তান

আপডেট সময় ০৩:০৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬