শিরোনাম :
ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন ওপেনিংয়ে ওলটপালট, শেষ বিকেলে হৃদয়-মুশফিকের প্রতিরোধ সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ফেরানোর প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

প্রধান নির্বাচক লিপুর সাহসী সিদ্ধান্ত

ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ফর্মের কারণে দল থেকে বাদ পড়লেন ওপেনার লিটন দাস। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে রানের খাতা না খুলেই আউট হয়েছিলেন। তাতে তৃতীয় ম্যাচের আগে স্কোয়াড থেকে তাকে বাদ দেওয়া হলো। এবার লিটনকে বাদ দেওয়ার কারণ জানালেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিটন।

আজ শনিবার (১৬ মার্চ) সকালে সংবাদ বিজ্ঞপ্তি জানিয়ে তৃতীয় ওয়ানডের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। তাতে লিটনকে বাদ দেওয়ার কথা স্পষ্টভাবে লেখা হয়েছে। ১৫ জনের দলে নেওয়া হয়েছে জাকেরকে, যিনি মূলত নিচের দিকের ব্যাটার। স্কোয়াডে আর কোন বদল নেই।

দায়িত্ব নিয়েই প্রধান নির্বাচকের এমন সাহসী সিদ্ধান্তে খুশি সমর্থকরা। লিটনের বাদ পড়ার কারণ জানিয়ে লিপু বলেন, ‘যেহেতু সিরিজটা চলছে, সেখানে পরিবর্তনের খুব বেশি সুযোগ ছিল না। তবে নতুন বলে খুবই অধারাবাহিক হওয়ার কারণে আমরা লিটন দাসকে এই স্কোয়াডের সঙ্গে আর রাখছি না। এখানে, আপনারা হয়তো জানেন, দলের সঙ্গে আগে থেকেই এনামুল হক ও তানজিদ হাসান তামিম রয়েছে। সৌম্য সরকারও আছে, যারা ওপেন করতে পারে।’

লিপু আরও বলেন, ‘লিটন কুমারকে যখন বাদ দেওয়া হলো, তখন নতুন করে আর ওপেনার নেওয়ার প্রয়োজন বোধ করছি না। যারা রয়েছে, তাদের মধ্যে থেকে দুজন ওপেনারকে কোচ ও অধিনায়কের বেছে নিতে হবে। আমরা ডেফিনেটলি এই সিলেকশন প্রসেসে কোচ ও ক্যাপ্টেনের মতামত নিয়েছি।’

দলে জাকেরের সুযোগ পাওয়া প্রসঙ্গে লিপু বলেন, ‘আমরা দেখেছি যে, লিটনের পরিবর্তে যদি মিডলঅর্ডারে কাউকে যুক্ত করা যায়, কারণ মিডলঅর্ডারে একটি গ্যাপ আছে। সেখানে আমরা জাকের আলি অনিককে উপযুক্ত মনে করেছি। তিনি এর আগে টি-টোয়েন্টিতে খেলেছেন, রানও করেছেন। ঢাকা প্রিমিয়ার লিগ এখন চলছে, সেখানেও তিনি রান করছেন।

আরও পড়ুন : শান্তর শতকে জয় পেলো বাংলাদেশ

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

প্রধান নির্বাচক লিপুর সাহসী সিদ্ধান্ত

আপডেট সময় ০৭:৫৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪