শিরোনাম :
মন্ত্রিসভার সিদ্ধান্ত: খেজুরে শুল্ক ২৫ থেকে ৫ শতাংশে, আপেল-মাল্টায় প্রায় অর্ধেক ইতালিতে ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার কর্মী, সুযোগ বাংলাদেশিদেরও ‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ নোয়াখালীর রেলপথে ৪০ কোটি টাকার প্রকল্প, চালু হচ্ছে সুবর্ণচর এক্সপ্রেস তারেক রহমানকে ‘মূল্যবান ভাই’ বললেন এরদোগান, কাজ করতে চান ঘনিষ্ঠভাবে গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, টুঙ্গিপাড়ায় হামলা; মোতায়েন ৬ প্লাটুন বিজিবি প্রতিবেশী দেশের ইন্ধনেই দেশজুড়ে নাশকতা: রিজভী  হাসিনাকে ফেরাতে দুই শর্ত ভারতের  চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, রংপুরের তারাগঞ্জে বিক্ষোভ আইএমএফ ঋণ কর্মসূচি থেকে সরছে না সরকার, শর্তে আসছে পরিবর্তন

তারেক রহমানকে ‘মূল্যবান ভাই’ বললেন এরদোগান, কাজ করতে চান ঘনিষ্ঠভাবে

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘আমার মূল্যবান ভাই’ বলে সম্বোধন করেছেন। বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহও জানিয়েছেন তিনি। এরদোগানের ভাষ্য, সামর্থ্যের মধ্যে বাংলাদেশের জন্য যা করা প্রয়োজন, তুরস্ক তা-ই করবে।

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনের ফাঁকে দুই নেতার দ্বিপক্ষীয় বৈঠকে এ কথা হয়। বৈঠকের বিষয়ে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

প্রতিমন্ত্রী জানান, এরদোগান প্রধানমন্ত্রীকে বলেছেন, ‘ইউ আর মাই ভ্যালুয়েড ব্রাদার’। তিনি আরও বলেছেন, তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন। শুধু ১৮ কোটি মানুষের নেতা হিসেবে নয়, ব্যক্তিগতভাবেও প্রধানমন্ত্রীকে তিনি মূল্যবান ভাই বলে উল্লেখ করেন। বাংলাদেশের জন্য তুরস্কের কাছ থেকে কী ধরনের সহযোগিতা দরকার, তা জানাতেও প্রধানমন্ত্রীকে আহ্বান জানান এরদোগান।

হুমায়ুন কবির বলেন, দুই দেশের সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছেছে এবং তা একটি বিস্তৃত অংশীদারিত্বের দিকে এগোচ্ছে। তাঁর তথ্যমতে, বহুপক্ষীয় সম্মেলনের ব্যস্ত কর্মসূচির মধ্যেও তুরস্কের প্রেসিডেন্ট হাতে গোনা কয়েকটি দেশের সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। প্রথম দিনেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে হওয়া বৈঠকটি ছিল তার একটি।

বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা নিয়েও কথা হয়। প্রতিমন্ত্রী জানান, প্রতিরক্ষা খাতে বিনিয়োগ, যৌথ উদ্যোগে প্রতিরক্ষা শিল্প পার্ক স্থাপনের সম্ভাবনা এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে বিনিয়োগ-অংশীদারিত্ব নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

আলোচনায় উঠে এসেছে রোহিঙ্গা সংকটও। আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর এ বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে আরও জোরালো উদ্যোগের প্রসঙ্গ আসে। সংকট মোকাবিলার অর্থায়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা ও সম্মিলিত প্রয়াসের প্রয়োজনীয়তার কথাও আলোচনায় ওঠে। হুমায়ুন কবির জানান, অর্থায়ন নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে একটি সম্মিলিত অবস্থান গড়ে তোলার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

মন্ত্রিসভার সিদ্ধান্ত: খেজুরে শুল্ক ২৫ থেকে ৫ শতাংশে, আপেল-মাল্টায় প্রায় অর্ধেক

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইএমএফ ঋণ কর্মসূচি থেকে সরছে না সরকার, শর্তে আসছে পরিবর্তন

১৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

তারেক রহমানকে ‘মূল্যবান ভাই’ বললেন এরদোগান, কাজ করতে চান ঘনিষ্ঠভাবে

আপডেট সময় ০৪:০৩:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬