দুর্নীতিমুক্ত আইনের শাসন প্রতিষ্ঠায় ১১ দফা দাবি

দেশের সকল সেক্টর দুর্নীতিমুক্ত করে প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানিয়েছে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি।
গতকাল মঙ্গলবার দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সমাবেশে এই দাবি জানানো হয়।

এর আগে শাহবাগ মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজুভাস্কার্য পর্যন্ত দুর্নীতি বিরোধী মিছিল বের হয়। সমাবেশে সভাপতিত্ব করেন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির আহ্বায়ক সারোয়ার ওয়াদুদ চৌধুরী।
সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় ব্যক্তিত্ব কাইয়ুম রাজা চৌধুরী, রফিকুল ইসলাম, আ.ব. ম. মোস্তাফা আমীন, আবুল কালাম আজাদ ও সেতারা রেজভী লাকী।

সমাবেশে সারোয়ার ওয়াদুদ চৌধুরী বলেন, ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী, বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিত্বকারী নিবেদিত দেশ প্রেমিকগণ উপদেষ্টার দায়িত্বভার গ্রহণ করায় বীরের জাতি বাঙালি মহান স্বাধীনতার পূর্ণতা পেয়েছে।
সমাবেশে সংগঠনের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ১১ দফা দাবি পেশ করা হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে

-১) রাষ্ট্রের সকল সেক্টরে দূর্নীতিমুক্ত করে প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠা করা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য একটি শক্তিশালী ও নিরপেক্ষ কমিশন গঠনের মাধ্যমে যারা আইন অমান্য করেছে, তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।

২) আইন বিভাগকে সম্পূর্ণরূপে রাজনৈতিক ও দলীয় শৃঙ্খল থেকে মুক্ত করতে হবে। বিশেষকরে উচ্চ আদালত ও নিম্ন আদালতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। সকল আদালতে সৎ, যোগ্য ও নিরপেক্ষ বিচারক নিয়োগ দিতে হবে।

৩) দ্রুত একটি ব্যাংক কমিশন গঠন করে ব্যাংকিং সেক্টরে সংস্কার করতে হবে। এই কমিশন অবশ্যই দুর্নীতি, অর্থ পাচারসহ সকল অনিয়মের বিরুদ্ধে একটি শ্বেতপত্র প্রকাশ করবে।

৪) দুর্নীতি দমন কমিশনকে ঢেলে সাজাতে হবে।

৫) নির্বাচন কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী করতে হবে।

৬) দেশের শিক্ষা ব্যবস্থা সংস্কারে যোগ্য, নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে শিক্ষা কমিশন গঠন করতে হবে।

৭) পাবলিক সার্ভিস কমিশন নতুন করে পুনর্গঠন করতে হবে। পাবলিক সার্ভিস কমিশনের অধীনে পরীক্ষা পদ্ধতিতে স্বচ্ছতা আনতে হবে। প্রশ্নপত্র ফাঁসসহ নানা অনিয়ম চিরতরে দূর করতে হবে।

৮) তৈরি পোশাক শিল্প খাতে আরও বেশী সহযোগিতা প্রদান করতে হবে।

৯)বর্তমান সংবিধানে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। তাই সংবিধান সংশোধন ও সংস্কার প্রয়োজন।

১০) অন্তর্বর্তীকালীন সরকারকে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও সকলের নিকট গ্রহণযোগ্য নির্বাচন করে সৎ যোগ্য প্রকৃত নিবেদিত দেশপ্রেমিক নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

১১) দেশ প্রেমিক ছাত্র জনতার গণআন্দোলনে হাজারের উপরে শিক্ষার্থী শহিদ হয়েছে। এই বিষয়ে জাতিসংঘের অধীন একটি তদন্ত কমিশন গঠন করে দ্রুত নিহত ও আহতদের সংখ্যা নির্ধারণ করতে হবে। পাঠ্য পুস্তকে বৈষম্য বিরোধী আন্দোলনের সূচনা, বাস্তবায়ন ও নিষ্ঠুর নির্মম নির্দয় মর্মস্পর্শী হত্যাকান্ডের প্রকৃত ইতিহাস পাঠ্য পুস্তকে অন্তরর্ভূক্ত করতে হবে।

আরও পড়ুন: র‍্যাগিং বন্ধে সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে কমিটি গঠনের নির্দেশ

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে প্রকল্প নেওয়ার নির্দেশ মির্জা ফখরুলের

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

দুর্নীতিমুক্ত আইনের শাসন প্রতিষ্ঠায় ১১ দফা দাবি

আপডেট সময় ০৪:২৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪