হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

দেশে হঠাৎ করেই হাম রোগ ঝেঁকে বসেছে শিশুদের শরীরে। একের পর এক মৃত্যুর খবর প্রতিনিয়ত হচ্ছে। সবশেষ গত ২৪ ঘণ্টা হাম ও হামের উপসর্গে ১৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ৩০২ জন শণাক্ত করা হয়েছে। গত ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৪১ হাজার ৭৯৩ জনে দাঁড়িয়েছে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫৪ জন, গত ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা পাঁচ হাজার ৪৬৭ জন।

১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৮৪২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫ হাজার ১৫১ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে দুজনের মৃত্যু হয়েছে ও ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত নিশ্চিত হামে ৫২ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ২৫৯ জনের মৃত্যু হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে প্রকল্প নেওয়ার নির্দেশ মির্জা ফখরুলের

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

আপডেট সময় ০৭:৩৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬