শিরোনাম :
তুরাগ নদে উদ্ধার তাহসিফের মরদেহ, ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে: স্বরাষ্ট মন্ত্রী ছয় বছরের শিশুকে হত্যার অভিযোগ, বাবা কুপিয়ে জখম পাকিস্তান থেকে আমদানি করা ১৫০ টন তামাক জব্দ বাবা ডাব খাচ্ছিলেন তিনজন এসে লাথি মেরে বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করেন সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে শেকৃবির শিক্ষার্থীদের সড়ক অবরোধ ইসরায়েলে কেউই পায়নি ৬১ আসন, ঝুলে গেল ক্ষমতার সমীকরণ মিরপুর টেস্টে ৯৯-তে থেমে সেঞ্চুরির অপেক্ষায় সাদমান দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ ও হামে ৭ শিশুর মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান রাষ্ট্রপতির মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল শুরু ৩১ অক্টোবর, আগে করালে গ্রহণযোগ্য নয়

ছয় বছরের শিশুকে হত্যার অভিযোগ, বাবা কুপিয়ে জখম

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ছয় বছরের শিশু তওবাকে হত্যা করে মরদেহ পরিত্যক্ত জমিতে ফেলে রাখার অভিযোগ উঠেছে। একই ঘটনায় শিশুটির বাবা গোলাপ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। তিনি এখন ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল নয়টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামে মোল্লা ব্রিকস ইটভাটার কাছের একটি পরিত্যক্ত জমি থেকে তওবার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাপ হোসেনের বাড়ি রামকৃষ্ণদী গ্রামে হলেও তিনি পরিবার নিয়ে একই ইউনিয়নের দোসরপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে থাকেন। তাঁর বাবা জয়নাল মিয়া গত পাঁচ বছর ধরে রামকৃষ্ণদী এলাকার একটি ইটভাটায় কাজ করছেন।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে দাদার সঙ্গে দেখা করে ফেরার পথে তওবা ও তার বাবার ওপর হামলা হয়। অভিযোগ উঠেছে, এ সময় শিশুটিকে হত্যা করে মরদেহ ইটভাটার কাছের পরিত্যক্ত জমিতে ফেলে রাখা হয়।

খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ঘটনাটি কী কারণে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

তুরাগ নদে উদ্ধার তাহসিফের মরদেহ, ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে: স্বরাষ্ট মন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল শুরু ৩১ অক্টোবর, আগে করালে গ্রহণযোগ্য নয়

২৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ছয় বছরের শিশুকে হত্যার অভিযোগ, বাবা কুপিয়ে জখম

আপডেট সময় ০৩:৪৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬