ভালোবাসা দিবসে বিয়ে করলেন দীপু হাজরা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • 110

ভ্যালেন্টাইন ডে আজ। বিয়ের জন্য আজকের দিনটিকেই বেছে নিলেন নাট্যনির্মাতা দীপু হাজরা। তিন বছর প্রেম করে প্রেমিকাকে বিয়ে করেছেন তিনি।

গতকাল (১৪ ফেব্রুয়ারি) শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের একটি রেস্তোরাঁয় পারিবারিক আয়োজনে ছোট পরিসরে সম্পন্ন হয়েছে তার বিয়ের আনুষ্ঠানিকতা। কনে সাথী আক্তার ঢাকা সিটি কলেজের ইংরেজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।

তিন বছর আগে ফেসবুকে পরিচয় দুজনার। ধীরে ধীরে সেই আলাপ গড়ায় বন্ধুত্বে, সেখান থেকে প্রেম। সময়ের সঙ্গে সম্পর্ক গাঢ় হলে দুজন সিদ্ধান্ত নেন, ভালোবাসা দিবসে বিয়ে করবেন। পরিকল্পনা অনুযায়ী আজ দুপুরে সেরে ফেলেন শুভ কাজটি।

সাথী আক্তার প্রসঙ্গে দীপু হাজরা বলেন, ‘আমাদের বোঝাপড়া খুব ভালো, সাথী ভীষণ কেয়ারিং। স্বামী-স্ত্রীর সম্পর্কে যদি ছাড় দেওয়ার মনোভাব না থাকে, তাহলে সম্পর্ক বেশি দূর এগোয় না। আমার বিশ্বাস আমরা পরস্পরকে ছাড় দিতে পারবো।’

বিশেষ দিন হওয়া সত্ত্বেও বড় আয়োজন করতে না পারায় খানিকটা আক্ষেপ রয়েছে নির্মাতার। তিনি জানান, সময় ও পরিস্থিতির কারণে ঘরোয়া আয়োজনে বিয়ে করতে হয়েছে। ভবিষ্যতে সময়-সুযোগ বুঝে বড় অনুষ্ঠান করার পরিকল্পনাও আছে তাদের।

দীপু হাজরার বানানো নাটকগুলোর মধ্যে ‘মেন্টাল ফেমিলি’, ‘ভাগের মা’, ‘মানি ইন প্রব্লেম’ উল্লেখযোগ্য। বহু নাটকের জনপ্রিয় নির্মাতা তিনি।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ভালোবাসা দিবসে বিয়ে করলেন দীপু হাজরা

আপডেট সময় ১১:৫৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬