শিরোনাম :

রাজনীতিতে আসছেন বর্ষা

রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ করেছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁর স্বামী ও চিত্রনায়ক অনন্ত জলিল এই তথ্য জানান।

অনন্ত জলিল বলেন, বর্ষা দীর্ঘদিন ধরেই নিঃশব্দে সাধারণ মানুষের সেবা করে আসছেন। জনগণের সেবা করার লক্ষ্যেই তাকে নেত্রী হিসেবে দেখতে চাই। বর্ষা স্কুল ব্যাগে টাকা নিয়ে নিজ হাতে বিতরণ করে। দেশসেবা করার ইচ্ছা আছে তার।

অনন্ত জলিল জানান, সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে আগে যুক্ত না থাকলেও, দেশসেবা করতে গেলে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রয়োজন হয়। এ সময় তিনি জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ-এর কথাও উল্লেখ করেন।

তিনি বলেন, ‘এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহর কথাগুলো দেখুন, তিনি একদম সরাসরি সত্য কথাগুলো বলেন। সবার সামনে স্পষ্ট করে বলেন যে, কেউ চাঁদা তুলতে পারবে না, অন্যায় করতে পারবে না। সৎ পথে থেকেও তো নেতৃত্ব দেওয়া যায়!’

প্রসঙ্গত, এর আগেও আফিয়া নুসরাত বর্ষা মানুষের কল্যাণে কাজ করার আগ্রহ দেখিয়েছেন। সে সময় বর্ষাও জানিয়েছিলেন, মানুষের সেবা করতে তার ভালো লাগে। সরকারের সহযোগিতায় এমন মহৎ কাজ বিশাল পরিসরে করার ইচ্ছা রয়েছে তার।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

০১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রাজনীতিতে আসছেন বর্ষা

আপডেট সময় ০২:২৫:২০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬