স্টার সিনেপ্লেক্সে এক দিনে মুক্তি পেল হলিউডের ৩ সিনেমা

একসঙ্গে তিনটি হলিউড সিনেমা মুক্তি পেল স্টার সিনেপ্লেক্সের পর্দায়। তালিকায় রয়েছে ‘২৮ ইয়ার্স লেটার: দ্য বোন টেম্পল’, বৈজ্ঞানিক কল্পকাহিনীভিত্তিক ‘মার্সি’ এবং হরর সিনেমা ‘প্রাইমেট’। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে মুক্তির পর সিনেমাগুলো ইতিমধ্যে দর্শক ও সমালোচকদের নজর কেড়েছে।

২৮ ইয়ার্স লেটার: দ্য বোন টেম্পল
‘২৮ ডেজ লেটার’ ধারাবাহিকের চতুর্থ এই সিনেমাটি আন্তর্জাতিকভাবে মুক্তি পায় ১৬ জানুয়ারি। নিয়া ডা কস্টা পরিচালিত সিনেমায় অভিনয় করেছেন রাফ ফিয়েনেস, জ্যাক ও’কনেল, আলফি উইলিয়ামসসহ অনেকে। রেজ ভাইরাস ছড়িয়ে পড়ার ২৮ বছর পরের এক ভাঙা ব্রিটেনকে কেন্দ্র করে গল্প এগোয়, যেখানে সংক্রমণের চেয়েও ভয়ংকর হয়ে ওঠে মানুষের তৈরি সমাজ, কাল্ট ও ক্ষমতার রাজনীতি।

মার্সি
তৈমুর বেকমাম্বেটভ পরিচালিত এই বৈজ্ঞানিক কল্পকাহিনী থ্রিলারে প্রধান চরিত্রে আছেন ক্রিস প্র্যাট ও রেবেকা ফার্গুসন। এক ডিটেকটিভকে কৃত্রিম বুদ্ধিমত্তা-নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থার সামনে মাত্র ৯০ মিনিটে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হয়—এই সময়সীমার মধ্যেই এগোয় পুরো গল্প।

প্রাইমেট
জোহানেস রবার্টস পরিচালিত হরর সিনেমাটি একটি পরিবারের পোষা শিম্পাঞ্জিকে ঘিরে। রেবিসে আক্রান্ত হওয়ার পর প্রাণীটির আচরণ বদলে গেলে শুরু হয় প্রাণ বাঁচানোর লড়াই। সিনেমাটি ইতিবাচক পর্যালোচনা পেয়েছে এবং এখন পর্যন্ত ৩২ মিলিয়ন ডলার আয় করেছে। রটেন টমেটোসে সমালোচকদের ৭৯ শতাংশ পর্যালোচনা ইতিবাচক।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আ.লীগ আমলের মানবতাবিরোধী অপরাধের গণশুনানি করবে প্রসিকিউশন

২৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

স্টার সিনেপ্লেক্সে এক দিনে মুক্তি পেল হলিউডের ৩ সিনেমা

আপডেট সময় ০১:১০:২১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬