অন্তর্বর্তী সরকারের কাছ থেকে কিছু পাইনি : মির্জা আব্বাস

ফাইল ফটো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষিত সরকার, ছিল আস্থার সরকার। এ সরকারের কাছ থেকে আমরা কিছু পাইনি। এ সরকারের মধ্যে বেশি ভাগ (উপদেষ্টা) এ দেশের নাগরিক নন।

তিনি বলেন, তারা (অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা) বলেন সংস্কার করে নির্বাচন দেবেন। কিন্তু তারা ৯ মাসে সংস্কার করতে পারেন নাই, ৯ বছরেও পারবেন না। তারা কঠিন সিদ্ধান্ত নেবেন, কী সিদ্ধান্ত নেবেন সেটি তারা জানেন।

বিজ্ঞাপন

বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত তারুণ্যের সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এ সমাবেশ আয়োজন করা হয়েছে। ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগ ও ফরিদপুর অঞ্চলের সমন্বয়ে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সমাবেশে মির্জা আব্বাস বলেন, সেন্টমার্টিন দ্বীপ, করিডোর, দ্বিতীয় ওয়ার্ল্ড, স্টারলিংক দিয়ে কী করছেন- আপনারা মনে করছেন আমরা বুঝি না? আমরা বুঝি। দেশের মানুষকে বোকা ভাববেন না।

তিনি বলেন, দেশপ্রেমিক মানুষের ভিতরে ভীতির সঞ্চার হয়েছে। আমরা কথা বললেই কাজ শেষ করার কথা বলেন। আমরা জানি, কোনো কাজ শেষ করতে পারবেন না। এ সরকারের মাথা থেকে আগা পর্যন্ত পচন ধরেছে। এসময় কিছু লোক ইচ্ছাকৃত চাঁদাবাজি করছে, এদের প্রতিহত করতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোনায়েম মুন্না। স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ প্রমুখ।

দণ্ড থেকে খালাস পেলেন তারেক রহমান ও ডা. জুবাইদা

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

অন্তর্বর্তী সরকারের কাছ থেকে কিছু পাইনি : মির্জা আব্বাস

আপডেট সময় ০৫:৫৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫