শিরোনাম :

আমরা সংস্কারও চাই, নির্বাচনও চাই: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমরা সংস্কারও চাই, নির্বাচনও চাই। যে সংস্কার মানুষের প্রয়োজন, তার বাইরে অপ্রয়োজনীয় সংস্কার দরকার নেই। নির্বাচনের বিকল্প নির্বাচন। দেশের মানুষের জন্য যে সংস্কারটুকু প্রয়োজন, তা শেষ করেই নির্বাচন দিতে হবে।

আজ বুধবার (২৩ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মির্জা আব্বাস এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, আওয়ামী লীগের দালালদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে।

এ সময় প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, আপনার (ড. ইউনূস) আশপাশে আওয়ামী লীগের প্রোডাক্ট থেকে সতর্ক থাকুন। তারা আপনাকে ডিরেইল (লাইনচ্যুত) করে ফেলতে পারে।

সাংবাদিকরা তার বক্তব্য টুইস্ট (কারো উক্তিকে প্যাঁচিয়ে ভিন্ন অর্থ করা) করছেন অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, আমি কথা বললেই দেশি-বিদেশি কিছু সাংবাদিক টুইস্ট করে ভুল বোঝাবুঝি তৈরি করেন।

‘প্রশাসনে বিএনপির লোকজন বসে আছে’ এনসিপির এক নেতার এমন বক্তব্যের জবাবে মির্জা আব্বাস বলেন, প্রশাসনে বিএনপির লোকজন বসে নেই। বিগত ১৭ বছরে বিএনপির লোক মরে ভূত হয়ে গেছে। বরং প্রশাসনে থাকা আওয়ামী দালালদের কাছ থেকে সুবিধা পাচ্ছে এনসিপি।

বিদেশে বসে ব্লগাররা বিএনপির শীর্ষ নেতাদের চরিত্র হননের চেষ্টা করছে অভিযোগ করে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে মিথ্যা ছড়িয়ে বিদেশে বসে অপপ্রচার চালাচ্ছে ব্লগাররা। এরা দেশের শত্রু, জাতির শত্রু। সবার কথা বলার অধিকার আছে। সত্যি কথা বলেন। মিথ্যা কথা বলে কারো চরিত্রহনন করবেন না। এখন তো দেশ স্বাধীন। দেশে এসে দেশ গঠনে কাজ করুন।

অস্থিরতা কাটাতে দরকার রাজনৈতিক ঐক্য : মির্জা ফখরুল

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

০১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আমরা সংস্কারও চাই, নির্বাচনও চাই: মির্জা আব্বাস

আপডেট সময় ০৫:৩৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫