শিরোনাম :
হাসিনা দেশে ফিরলেই আইনগত প্রক্রিয়ায় মৃত্যুদণ্ড কার্যকর করা হবে : চিফ প্রসিকিউটর স্পেশাল ম্যারেজ অ্যাক্টে পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর ওপেনার সংকটে নতুন পরীক্ষা বিজ্ঞান কূটনীতির হাত ধরে অভিন্ন ভিত্তির খোঁজে বিশ্ব বিজ্ঞান দিবস ইরানের হুমকির মুখে ঘাঁটি থেকে যুদ্ধবিমান সরাল যুক্তরাষ্ট্র জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে সরকার? রাজধানীতে অবিস্ফোরিত ককটেল উদ্ধার, আটক ৪৬৫, মামলা ৫১টি ঢাকায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন-ক্যামেরায় চলছে নজরদারি

বিএনপি বাকশালে বিশ্বাস করে না : নজরুল ইসলাম খান

ফাইল ফটো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সংস্কারে বেশকিছু বিষয়ে দ্বিমত থাকলেও, অনেক বিষয়ে কাছাকাছি এসেছি। বিএনপি বাকশালে বিশ্বাস করে না। একদল যা বলবে তাই মানতে হবে এমনটা না। ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে সর্বোত্তম কিছু হবে বলে আশা রাখি।

আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় সংস্কার কমিশনের বৈঠক শেষে নজরুল ইসলাম খান এসব কথা বলেন।

এসময় বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ৫ম সংশোধনী চায় বিএনপি। মূলনীতিতে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার নিয়ে একমত বিএনপি সংবিধানে বহুত্ববাদ নিয়ে সংশোধনীতে কমিশনের সাথে একমত। রাষ্ট্রের সাংবিধানিক নাম পরিবর্তনে দ্বিমত বিএনপির৷ ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিতে একমত বিএনপি।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, সংসদে নারীর আসন ১০০ তে করার বিষয়ে একমত বিএনপি। তবে পরবর্তী সংসদের পর, অর্থাৎ ত্রয়োদশ সংসদে কীভাবে নারীরা সংসদে প্রতিনিধিত্ব করবেন তা সংসদে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে বিএনপি।

তবে প্রার্থীর বয়স ২১ নিয়ে এখনো ঐকমত্যে পৌঁছায়নি বিএনপি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, সরকার প্রধান ও পার্টি প্রধান একই ব্যক্তি এমন বিষয়ে দ্বিমত বিএনপির। এখানে অপশন চায় দল, এই সিদ্ধান্ত রাজনৈতিক দলের কাছে থাকাই অধিকতর গণতন্ত্র চর্চা মনে করে বিএনপি। লিডার অফ দ্য হাউজ কে হবে তা রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে, এ বিষয়েও কমিশনের সাথে দ্বিমত বিএনপির।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, উচ্চকক্ষ ও নিম্নকক্ষ সদস্য সংখ্যা নিয়ে একমত বিএনপি। কিন্তু কোন প্রক্রিয়ায় তারা নির্বাচিত হবে তা নিয়ে আলোচনা চলমান আছে। নতুন আইন প্রণয়ন করে রাষ্ট্রপতির ক্ষমতা চেক এন্ড ব্যালেন্স করার পরামর্শ বিএনপির। এনসিসি বিষয়ে একমত নই। তাহলে প্রধানমন্ত্রীর পক্ষে রাষ্ট্রপরিচালনা করা দায় হয়ে যাবে।

বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, কেয়ারটেকার ছাড়া নির্বাচন ফ্রি ফেয়ার হয় না। ডক্ট্রিন অফ নেসেসিটির জন্যই দেশের নির্বাচন ব্যবস্থার সুষ্ঠু পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত কেয়ার টেকার রাখা প্রয়োজন।

ভবিষ্যৎ করণীয় নিয়ে যুগপৎ সঙ্গীদের সাথে আলোচনায় বিএনপি

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

হাসিনা দেশে ফিরলেই আইনগত প্রক্রিয়ায় মৃত্যুদণ্ড কার্যকর করা হবে : চিফ প্রসিকিউটর

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঢাকায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন-ক্যামেরায় চলছে নজরদারি

১০ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বিএনপি বাকশালে বিশ্বাস করে না : নজরুল ইসলাম খান

আপডেট সময় ০৬:০০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫