শিরোনাম :
ময়মনসিংহে ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ: অভিযুক্তদের বাড়িঘর ভাঙচুর ফার্মগেটের মসজিদ থেকে আটক ৫ জঙ্গি কারাগারে কালোটাকা ও মূল্যস্ফীতি ঠেকাতে ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ সরকারি হাসপাতালের সামনে ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী ককটেল ফাটিয়ে সংকট তৈরি সম্ভব নয়, বললেন উপদেষ্টা জাহেদ প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির তেলের পর নতুন চাপ বাসভাড়া কি.মি. এ বাড়ল ১৭ পয়সা জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের ঐতিহাসিক উপস্থিতি রাশিয়ায় নির্বাচনে পুতিনের দলের রেকর্ড ভূমিধস জয় সব প্রতিপক্ষের বিপক্ষে গোল, নতুন রেকর্ড হল্যান্ডের

আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ১৪ ককটেলসহ গ্রেপ্তার ২৪৪

রাজধানী ঢাকার শেরেবাংলা নগর, তেজগাঁওসহ বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের চেষ্টাকালে অভিযান চালিয়ে রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। এ সময় ১৪টি ককটেল ও সাতটি ব্যানার জব্দ করা হয়।

এদিন বিকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) এস এন নজরুল ইসলাম এসব তথ্য জানান।

নজরুল ইসলাম বলেন, ‘জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে শান্তিশৃঙ্খলা নষ্টের ষড়যন্ত্র করছে। আজকেও এমনই একটি ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে পুলিশ তা নস্যাৎ করে দেয়। এখন পর্যন্ত অভিযান চালিয়ে ২৪৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ব্যানার উদ্ধার করা হয়।

নজরুল ইসলাম আরও বলেন, ডিএমপির ধারাবাহিক অভিযান ইতোপূর্বে এই ধরনের মিছিল থেকে পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডিএমপির এ কর্মকর্তা বলেন, আমাদের মাতৃভূমি স্বৈরাচারের থাবা থেকে মুক্ত হয়ে একটি স্থিতিশীল অবস্থায় এসে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অপতৎপরতা চালাচ্ছে। রাজধানীর আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ডিএমপির সদস্যরা নিরলস পরিশ্রম করে যাচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অপতৎপরতা রুখে দিতে ডিএমপির পাশাপাশি নগরবাসী আমাদের সহযোগিতা করে যাচ্ছে। আজকে তারা আমাদের বেশ ভালোভাবে সহযোগিতা করেছে।

রাজধানীবাসীর উদ্দেশ্যে অতিরিক্ত কমিশনার বলেন, আমরা নগরবাসীকে বলতে চাই— আপনাদের আশেপাশে বাসা, আবাসিক হোটেলসহ কোনো ভবনে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান সম্পর্কে আমাদের জানিয়ে সহযোগিতা করবেন। আমাদের অগ্রিম জানাতে পারলে আমরা ভালোভাবে তাদের মোকাবিলা করতে পারবো।

গ্রেপ্তারকৃতরা কোন এলাকার নেতাকর্মী জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, ‘আমরা যাচাই-বাছাই করছি। তবে প্রাথমিকভাবে বলা যেতে পারে গ্রেপ্তার হওয়া অধিকাংশ ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর ও গোপালগঞ্জ থেকে এসেছে।’

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ: অভিযুক্তদের বাড়িঘর ভাঙচুর

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সব প্রতিপক্ষের বিপক্ষে গোল, নতুন রেকর্ড হল্যান্ডের

২২ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ১৪ ককটেলসহ গ্রেপ্তার ২৪৪

আপডেট সময় ০৭:৩৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫