শিরোনাম :
পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো ডিসেম্বরে, বেতন জানুয়ারিতে মুস্তাফিজের বিগ ব্যাশ অভিষেক: ডাক দিল মেলবোর্ন রেনেগেডস গাজীপুরে সংঘর্ষের মাঝে পড়ে তৌফিকের মৃত্যু, উঠছে নানা প্রশ্ন ‘আপা আসবে তাই চলে যাচ্ছি’: আসিফ মজুরি বোর্ডের বৈঠকের দিনেও গাজীপুরে সংঘর্ষ, আন্দোলনের মধ্যে শ্রমিকের মৃত্যু মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, কংগ্রেসে ট্রাম্পের আধিপত্যে ভাঙন এমবাপ্পেকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লেন কিশোর ইয়ামাল হাসিনা ও আসাদুজ্জামানের সব সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি রাস্তার আন্দোলনের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই, অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, যমুনা সেতু নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ

ফারহানকে হারিয়ে পাগলপ্রায় ‘মা’ ছেলে হত্যার বিচার চাইলেন

কোটা সংস্কারপন্থিদের আন্দোলনে উত্তাল দেশ। এরইমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ, ছাত্রলীগের সঙ্গে চলছে পাল্টাপাল্টি ধাওয়া। তারই মধ্যে ধানমনণ্ডির রাপা প্লাজার কাছে আহত হন কিশোর ফারহান ফাইয়াজ। রিকশায় আহত ফারহানকে নিয়ে হাসপাতালে ছোটে উদ্ধারকারীরা। বাঁচানোর চেষ্টা চললেও সাত মসজিদ রোডের সিটি হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুতে পাগলপ্রায় ‘মা’ দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা নাজিয়া খান। সেখানে তিনি বলেন, ‘সে এখন মৃত। আমি এর বিচার চাই।’

নাজিয়া খান তার ফেসবুক স্ট্যাটাসে ছেলে হারানোর বিচার চেয়েছেন। তিনি লেখেন, ‘আমার ছেলে ফারহান। সে এখন মৃত। আমি এর বিচার চাই।’

নাজিয়া খান সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি স্ট্যাটাস দেন। প্রথমটিতে ছেলের কয়েকটি ছবি আপলোড দিয়ে লিখেছেন, ‘তারা আমার ছেলেকে হত্যা করেছে। তার বয়স এখনও ১৮ বছরও হয়নি। সে ২০০৬ সালের ১২ সেপ্টেম্বর জন্ম নিয়েছে। আমি চাই আপনারা সবাই সামর্থ্য অনুযায়ী আওয়াজ তুলুন। আমি এর বিচার চাই।’

এরপর নিজের সঙ্গে আরেকটি ছবি দিয়ে ছেলে হারানোর বিচারের দাবি করেছেন ফারহানের মা। সেখানে তিনি তার ছেলের হত্যার বিচার চেয়েছেন।

ফারহানের মায়ের স্ট্যাটাসটি এরই মধ্যে ফেসবুকে ভাইরাল। পোস্টটি দেওয়ার এক ঘণ্টার মধ্যে ৩৬ হাজারেরও বেশি মানুষ শেয়ার করেছেন। তাদের সবারও একই দাবি—‘ফারহান হত্যার বিচ্যার চাই।’

জানা গেছে, ফারহান ফাইয়াজ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী।

আরো পড়ুন : ঢাকায় আটজনসহ সাড়াদেশে দশ জন নিহত

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো ডিসেম্বরে, বেতন জানুয়ারিতে

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, যমুনা সেতু নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ

০৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ফারহানকে হারিয়ে পাগলপ্রায় ‘মা’ ছেলে হত্যার বিচার চাইলেন

আপডেট সময় ০৬:৫২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪