ঢাকা ১০:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
অনেক পরীক্ষক খাতা না দেখে ‘হেলপার’ দিয়ে মূল্যায়ন করেন : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনতে ক্রেতাদের ডাকছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রতি ‘গভীর অবিশ্বাস’ নিয়ে আলোচনায় বসছে ইরান বিদেশি ঋণ জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না : জামায়াতের আমির নিউজিল্যান্ডের বিরুদ্ধে দল ঘোষণা করল বাংলাদেশ অশুভ শক্তি ইসরায়েল মানবতার জন্য অভিশাপ : খাজা আসিফ জ্বালানির ভর্তুকির বাইরেও লাগবে ৩৬ হাজার কোটি টাকা : অর্থমন্ত্রী গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল পাস যুদ্ধবিরতি থেকে সরে দাঁড়ানোর হুঁমকি ইরানের রায়ে সন্তুষ্ট নয় আবু সাঈদের বাবা

আটোয়ারীতে এক মাদক ব্যবসায়ী ও চার জুয়ারু আটক

পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ী ও চার জুয়ারুকে আটক করেছেন। শুক্রবার (১০ এপ্রিল) বিকাল থেকে রাত পর্যন্ত চলা এই অভিযানে নেতৃত্ব দেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান।

পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার বলরামপুর ইউনিয়নের লীলারমেলা বাজার থেকে সাজ্জাদ হোসেন (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে চল্লিশ গ্রাম গাঁজা সহ হাতেনাতে আটক করেন। সাজ্জাদ দিনাজপুরের বিরামপুর উপজেলার আমাইল এলাকার মজিবর রহমানের পুত্র।

বলরামপুর এলাকার লোকজন জানান, আটক সাজ্জাদ হোসেন বোদা মাষ্টার পাড়ায় বাড়ি ভাড়া নিয়ে মাদক সহ বিভিন্ন অপরাধমূলক কাজ দীর্ঘদিন থেকে চালিয়ে আসছিল।

অপরদিকে একই তারিখে রাতে আরেক অভিযানে পুলিশ উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের রাখালদেবী বাজার সংলগ্ন এলাকা থেকে জুয়া খেলার আলামতসহ চার জুয়ারুকে আটক করেন। আটককৃত জুয়ারুরা হলো, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী পরদেশীপাড়া গ্রামের মৃত রফিক উদ্দিনের পুত্র একরামুল হক (৩৩), রুহিয়া মন্ডলাদাম এলাকার মৃত রফিকুল ইসলামের পুত্র আশরাফুল আলম (৪৮), বালিয়াডাঙ্গীর ধুকুরঝাড়ি গ্রামের মৃত আবু সাঈদের পুত্র রায়হান ওরফে সাইফল্লাহ (৩২) ও আটোয়ারীর বামনকুমার সাহাপাড়া গ্রামের মৃত মইন উদ্দীনের পুত্র পলাশ হোসেন (৩০)।

এ ব্যাপারে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান এক মাদক ব্যবসায়ী ও চার জুয়ারু আটকের বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ২০১৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯ (ক) ধারায় গ্রেফতারকৃত আসামী সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে আটোয়ারী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটোয়ারী থানার মামলা নং-০৫, তারিখ ১০/০৪/২০২৬। অপরদিকে ১৮৬৭ সনের জুয়া আইনের ৪ ধারায় গ্রেফতারকৃত আসামী আশরাফুল আলম, একরামুল হক, রায়হান ওরফে সাইফুল্লাহ ও পলাশ হোসেনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়। আটোয়ারী থানার মামলা নং-০৬, তারিখ ১০/০৪/২০২৬।

আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। ওসি মতিয়ার রহমান বলেন, মাদক ও জুয়া প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

অনেক পরীক্ষক খাতা না দেখে ‘হেলপার’ দিয়ে মূল্যায়ন করেন : শিক্ষামন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আটোয়ারীতে এক মাদক ব্যবসায়ী ও চার জুয়ারু আটক

আপডেট সময় ০৭:২২:১১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬