চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। হামলায় বেশ কয়েকজন ছাত্র আহত হয়েছেন।

সোমবার (২১ অক্টোবর) ভোর ৪টার দিকে বিশ্ববিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। এ হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।

প্রত্যক্ষদর্শী সূত্র দাবি করছে, ভোর ৪টা নাগাদ ছাত্রলীগের কর্মীরা প্রথমে বিশ্ববিদ্যালয়ের রেলগেট এলাকায় ‘আপ্যায়ন’ নামে একটি দোকানে হামলা করেন। এরপর আশপাশের আরও কিছু দোকানপাটে ভাঙচুর চালান। এ সময় তারা কয়েক রাউন্ড গুলিও ছোড়ে। এতে শিক্ষার্থীসহ আশপাশের লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মিছিল নিয়ে রেলগেট এলাকায় যায়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ছাত্রলীগ ও যুবলীগের একটি দোকান ভাঙচুর করে বলে স্থানীয়রা জানান। সেখানে সাধারণ শিক্ষার্থীদের ওপরও সশস্ত্র হামলা করে সন্ত্রাসীরা। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।

নাহিদ হোসেন নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র দাবি করেন, ছাত্রলীগ ও যুবলীগ হামলায় ৮-১০ শিক্ষার্থী আহত হয়েছেন। বর্তমানে ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে প্রকল্প নেওয়ার নির্দেশ মির্জা ফখরুলের

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা

আপডেট সময় ১১:৪৮:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪