পঞ্চদশ সংশোধনী বাতিল হলেই তত্ত্বাবধায়ক সরকার নয় : বদিউল আলম

আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘কেমন সংবিধান চাই’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, জাতীয় সংসদে নারী সংরক্ষিত ৫০ আসন দিয়ে নারীদের অপমান করা হয়েছে। নারীদের আসন দিতে হবে ১০০টি এবং তা হবে প্রতিদ্বন্দ্বিতামূলক। কেননা এখন টাকা দিয়ে নারীদের আসন কিনে নেওয়া হচ্ছে। পঞ্চদশ সংশোধনী বাতিল হলেই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে সেটা ভুল ধারণা, এক্ষেত্রে সংসদের ভূমিকা লাগবে।

আজ শনিবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘কেমন সংবিধান চাই’ শীর্ষক আলোচনা সভায় নির্বাচন সংস্কার কমিশনের প্রধান এ মন্তব্য করেন।

সংবিধান শুধু আইনজ্ঞদের বিষয় নয়, এটি সবার উল্লেখ করে ড. বদিউল আলম বলেন, ‘সংবিধানকে নানান সংশোধনীর মাধ্যমে নষ্ট করা হয়েছে। বিশেষ করে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এক তৃতীয়াংশ পরিবর্তন করে সংবিধান কলুষিত করা হয়েছে।’

মৌলিক কাঠামো পরিবর্তনের ক্ষমতা কারও নেই জানিয়ে ড. বদিউল আলম মজুমদার আরও বলেন, ‘বর্তমানে সংবিধানে বহু অসঙ্গতি রয়েছে, যা পরিবর্তন করতে হবে।’

সংরক্ষিত আসন নিয়ে নির্বাচন সংস্কার কমিশন প্রধান বলেন, ‘এখানে নারীকে প্রতীকী অবস্থায় নিয়ে যায়। সেইসঙ্গে নারীকে অবমূল্যায়ন করা হয়। তাই সংস্কার প্রয়োজন। সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীকে ক্ষমতায় আনার ব্যবস্থা করতে হবে। ৪০০ আসন হলে ১০০টি নারীর জন্য বরাদ্দ করতে হবে, তাও যোগ্যতার ভিত্তিতে প্রকৃত নির্বাচনের মাধ্যমে। তৃণমূল পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’

সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল হোসেন বলেন, ‘বিগত সময়গুলোতে রাজনৈতিক সংকটে এই সংবিধান সমাধান করতে পারেনি। বরং সংকট বাড়িয়েছে।’

সংস্কারের গতির ওপর বাংলাদেশের জাতীয় নির্বাচন নির্ভর করছে: প্রধান উপদেষ্টা

নতুন ভোটারদের তথ্য দিতে নির্বাচন কমিশনের নির্দেশনা

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনা দেশে ফিরলেই আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

পঞ্চদশ সংশোধনী বাতিল হলেই তত্ত্বাবধায়ক সরকার নয় : বদিউল আলম

আপডেট সময় ০২:০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪