মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী শিশুসহ দগ্ধ ৭

রাজধানীর মিরপুরে একটি বাসার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী শিশুসহ সাতজন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে তিনজনে অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। রোববার (২৪ নভেম্বর) ভোরের দিকে এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে সকাল ৭টার দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন, আব্দুল খলিল (৪০), মো রুমা আক্তার (৩২), আব্দুল্লাহ (১৩), মোহাম্মদ (১০), ইসমত (৪), সপ্না (২৫) ও শাহ্জাহান (৩৪)।

জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে আব্দুল খলিলের ৯৫ শতাংশ দগ্ধ, আব্দুল্লাহর ৩৮ শতাংশ দগ্ধ, মোহাম্মদের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। এই তিনজনকে ভর্তি করা হয়েছে। বাকি চারজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী শিশুসহ দগ্ধ ৭

আপডেট সময় ১১:২৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪