শিরোনাম :
জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৬১ জন ব্রিকসে অর্থনৈতিক সহযোগিতার ডাক চীন, রাশিয়া ও ভারতের সান্তাহার বাফার গুদামে আবর্জনাসহ সার রিব্যাগিং, সরবরাহে ওজনে ও কম আসিফ মাহমুদের পর্তুগাল-সুইজারল্যান্ডসহ ৫ দেশে হাজার কোটি টাকা পাচার পাকিস্তান থেকে সরে ভারতের দিকে ঝুঁকছে চীন সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য ও বাস্তবতা ইরাকের ড্রোন হামলায় সৌদি পাইপলাইন বন্ধ, বাড়ছে তেলের দাম শিক্ষাগত যোগ্যতা লাগবে না স্থানীয় নির্বাচনে: প্রতিমন্ত্রী স্ত্রীসহ ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যানের ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক

প্রহসনের নির্বাচনের জন্য বাংলাদেশ সৃষ্টি হয়নি : মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান আজ বৃহস্পতিবার দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

সরকার নির্বাচন কিভাবে করে, সেটাতো বিশ্ববাসী জানে-এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সাজানো গোছানো প্রহসনের নির্বাচনের জন্য তো বাংলাদেশ সৃষ্টি হয়নি।

আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে রাজধানীর শান্তিনগরে সদ্য কারান্তরীণ বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় সোহেলের বড় মেয়ে তার বাবাকে নিয়ে কথা বলেন, ন্যায় বিচার কামনা করেন।

ড. আব্দুল মঈন খান বলেন, ‘রোহিঙ্গা সমস্যার সমাধানে সরকার ব্যর্থ হয়েছে। রোহিঙ্গা নাগরিকরা আসার পর সরকার একের পর এক আলোচনা করে গেল কিন্তু এখন রোহিঙ্গা বিষয়টি কোথায় দাঁড়িয়েছে। এর আগেও দেশে রোহিঙ্গা নাগরিকরা এসেছিল। শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে তাদেরকে দুবার ফিরিয়ে দেওয়া হয়েছে। একবার বেগম খালেদা জিয়ার সময়ে আরেকবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে রোহিঙ্গাদের ফিরিয়ে দেওয়া হয়েছে মিয়ানমারে।’ আওয়ামী লীগ সরকার যেখানে হাত দিয়েছে সেখানেই ব্যর্থ হয়েছে মন্তব্য করে ড. মঈন খান বলেন, ‘এরা দুটি জায়গায় সফল হয়েছে। একটি হলো বিরোধী দলকে দমন করতে আরেকটি এদেশের দরিদ্র মানুষের অর্থ বিদেশে পাচার করতে এবং দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিতে।’

আরো পড়ুন : আন্দোলনে জনগণের বিজয় হবে : মির্জা ফখরুল

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

স্ত্রীসহ ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যানের ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক

১৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

প্রহসনের নির্বাচনের জন্য বাংলাদেশ সৃষ্টি হয়নি : মঈন খান

আপডেট সময় ০২:৪২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪