ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

এবারের নির্বাচনের প্রধান চ্যালেঞ্জ নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনা : নির্বাচন কমিশনার

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, এবারের নির্বাচনের প্রধান চ্যালেঞ্জ হবে হারানো নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনা।নির্বাচন কমিশন এ সুযোগ হারাতে চায় না বলেও উল্লেখ করেন তিনি।

রোববার সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

কমিশনার বলেন, বিগত সময়ে প্রিজাইডিং ও পোলিং অফিসারা ঠিকভাবে কাজ করতে পারেনি তবে এবার নিরপেক্ষ মানুষদের দায়িত্ব দেয়া হবে এবং ক্ষমতায়ন করা হবে। একইসাথে সমভাবে ভোট আয়োজনের জন্য সকল পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

এসময় শুধু এনআইডি সংশোধনের জন্য ৩ লাখ ৮৮ হাজার আবেদন পেন্ডিং আছে উল্লেখ করে নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত ও এনআইডিতে সঠিক তথ্য নিশ্চিত করতে সতর্কভাবে কাজ করার নির্দেশ দেন কমিশনার।মতবিনিময় শেষে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেন নগরীর লাইন্স স্কুলে নির্বাচন কমিশনার।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে: ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ (অবঃ) নির্বাচন কমিশনার, বাংলাদেশ নির্বাচন কমিশন।বিশেষ অতিথি:রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সা,রংপুর পুলিশ সুপার মোঃ আবু সাইম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা,মোহাম্মদ আজিজুল ইসলাম।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

এবারের নির্বাচনের প্রধান চ্যালেঞ্জ নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনা : নির্বাচন কমিশনার

আপডেট সময় ০৬:৩১:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫