শিরোনাম :
‘বাংলা কিউআর’-এর ছোঁয়ায় বদলে যাচ্ছে ক্যাশলেস অর্থনীতির চিত্র এলপিজির দাম কমল ৩৫৭ টাকা,১২ কেজির নতুন দাম হয়েছে ১ হাজার ৫২৮ টাকা। নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণে ‘চাকরি ছেড়ে ভোটে আসতে হবে’, আইন করার দাবি শিক্ষামন্ত্রীর নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী : ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন বাজেট ২০২৬-২৭: সংসদে সরব বিরোধী দল, তবে অর্থবিলে নেই কোনো সংশোধনী প্রস্তাব—কী বার্তা দিচ্ছে এই নীরবতা? সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল:ভাঙবে কি ইতিহাস? বাংলাদেশে আর সন্ত্রাসবাদ নয় মেট্রোরেল–টার্মিনালসহ নানা ইস্যুতে জাপানের সঙ্গে ‘টানাপোড়েন’  সম্পর্ক ঠিক রাখতে চায় সরকার কেরানীগঞ্জে বিস্ফোরণ : নব্য জেএমবির পুনরুত্থান ও নিরাপত্তা ঝুঁকি জুলাই গণ-অভ্যুত্থান: ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হাসানুল হক ইনু

নেইমারের নয়া রেকর্ড

চলমান বার্তা স্পোর্টস ডেস্ক:
মঞ্চ প্রস্তুতই ছিল। অপেক্ষায় ছিল পুরো ব্রাজিল। সবার অপেক্ষার অবসান ঘটল ম্যাচের ৬১তম মিনিটে। যখন স্কোরশিটে নাম লেখান ব্রাজিল তারকা নেইমার। ব্রাজিলের জার্সিতে গোল করে কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে সর্বোচ্চ গোলের ইতিহাস গড়েন আল হিলাল তারকা। এমন ম্যাচে বলিভিয়ার বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

আজ শনিবার ২০২৬ বিশ্বকাপ দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে বলিভিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। রেকর্ড গড়া নেইমার করেছেন জোড়া গোল। তার মতোই জোড়া গোল করেছেন রদ্রিগো। অন্য গোলটি আসে রাফিনিয়ার পা থেকে।

এদিন ম্যাচের ২৪তম মিনিটে ব্রাজিলকে এগিয়ে নেন রদ্রিগো। বাকি গোলগুলো আসে বিরতির পর। যদিও নেইমারের সামনে সুযোগ ছিল শুরুতেই স্কোরশিটে নাম লেখানোর, কিন্তু সেই যাত্রায় ব্যর্থ হন তিনি।

বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া। ৫৩মিনিটে স্কোরলাইন ৩-০ করেন রদ্রিগো। নেইমার চমক দেখান ৬১তম মিনিটে। প্রতিপক্ষের ডি বক্সের ভেতর অনেকটা জটলার মধ্যেই রদ্রিগোর পা ঘুরে বল আসে নেইমারের সামনে। সুযোগ হাতছাড়া করেননি তিনি। দারুণ শটে বল ঠিকানায় পাঠিয়ে নেইমার নাম লেখান রেকর্ড বইয়ে।

এই গোলটি করে ব্রাজিলের জার্সিতে ফুটবল কিংবদন্তি পেলের করা সর্বোচ্চ গোলের (৭৭) রেকর্ডটিকে নিজের করে নিয়েছেন নেইমার (৭৮)। এরপর শেষ দিকে আরেক গোল করে সংখ্যাটিকে ৭৯ করেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়র্ড।

এমন ম্যাচে তার দলও পায় বড় জয়। যদিও প্রতিপক্ষ একটি গোল শোধ করে। তবে, ব্রাজিলের বড় জয় ঠেকাতে পারেনি বলিভিয়া।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বাংলা কিউআর’-এর ছোঁয়ায় বদলে যাচ্ছে ক্যাশলেস অর্থনীতির চিত্র

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

জুলাই গণ-অভ্যুত্থান: ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হাসানুল হক ইনু

৩০ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

নেইমারের নয়া রেকর্ড

আপডেট সময় ০৭:৩০:০১ পূর্বাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩