শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত আসামির মামলার রায় ঢাকায় নারী চালিত গোলাপি ‘মহিলা বাস’ নামছে মঙ্গলবার বাংলাদেশে আল-কায়েদার ঘাঁটি বিষয়ে মন্তব্য করতে রাজি নন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে: রেজিস্ট্রেশন,সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক সহ একগুচ্ছ শর্ত সরকারের ১৮০ দিন: অর্জন, ব্যর্থতা আর অমীমাংসিত প্রশ্নের নিকাশ কিশোরগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল প্রস্তুত, ঘোষণা যেকোনো সময়: মুখ্য সচিব অনুকূল পরিবেশ ছাড়া ভারত যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহাসিক জয়ের পর বদলে গেল পয়েন্ট টেবিল, কত নম্বরে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ইতিহাস গড়া টেস্ট জয়

বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম পরিবর্তন

দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম প্রধান ও ঐতিহাসিক ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। এবার নাম পাল্টে করা হলো জাতীয় স্টেডিয়াম, ঢাকা। গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

১৯৫৪ সালে প্রতিষ্ঠিত এই স্টেডিয়াম ঢাকা স্টেডিয়াম নামে পরিচিত ছিল দীর্ঘদিন। রাষ্ট্রীয় অনেক ক্রীড়া অনুষ্ঠানও এই স্টেডিয়ামে হয়েছে। ক্রিকেট-ফুটবল এখানে ভাগাভাগি করে হতো। ২০০০ সালে বাংলাদেশের প্রথম টেস্ট এখানেই হয়েছিল। এরপর ক্রিকেট এই স্টেডিয়াম থেকে সরে যায়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতার আসার পর ১৯৯৮ সালে স্টেডিয়ামটির নামকরণ করা হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।

প্রায় ৩৬,০০০ দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে মোট ১৭টি টেস্ট এবং ৫৮টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে এটি ফুটবল প্রধান মাঠ হিসেবে ব্যবহৃত হয়, যেখানে ২০০৩ সাফ গোল্ড কাপ, ২০০৯ এবং ২০১৮ সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে।

গত এক সপ্তাহে দেশের ১৫০টি স্টেডিয়ামের নাম বদল করা হয়েছে। এর আগে উপজেলা পর্যায়ের স্টেডিয়ামগুলো শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামে পরিচিত ছিল। তবে জাতীয় ক্রীড়া পরিষদের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি স্টেডিয়ামের নাম সংশ্লিষ্ট উপজেলার নামে করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

শাহজাদপুরে শতাব্দী প্রাচীন আশ্রমে রাধাগোবিন্দ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ইতিহাস গড়া টেস্ট জয়

১৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম পরিবর্তন

আপডেট সময় ০১:২৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫