শিরোনাম :
অর্থবছরের শুরুতেই বাড়তি প্রবাসী আয়, ১৭ দিনে রেমিট্যান্স ১৮৮ কোটি ডলার কেন অর্থবছরের সময়কাল পরিবর্তন করলো সরকার, সুবিধা কী ? স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিইসির সঙ্গে আইজিপির জরুরি বৈঠক মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম বন্দরের রাজস্ব আয় বাড়ল ৯৯৯ কোটি টাকা সৎ-দক্ষ কর্মকর্তাদের সুযোগ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী বিয়ের গুঞ্জন উড়িয়ে মুখ খুললেন পূজা চেরী ব্যাংকের মোট ঋণের অন্তত ৪ শতাংশ দিতে হবে কৃষি খাতে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত আসামির মামলার রায় ঢাকায় নারী চালিত গোলাপি ‘মহিলা বাস’ নামছে মঙ্গলবার

ম্যাচসেরা ও সিরিজসেরা মেহেদী হাসান মিরাজ

চট্টগ্রাম টেস্টে এক ইনিংস এবং ১০৬ রানের বড় ব্যবধানে জিম্বাবুয়েকে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছে বাংলাদেশ। টাইগারদের এই দাপুটে জয়ের কারিগর মেহেদী হাসান মিরাজ।

প্রথম ইনিংসে বল হাতে উইকেট না পেলেও ব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরি (১০৪) হাঁকান মিরাজ। যে সেঞ্চুরিতে ভর করেই মূলত ২১৭ রানের বড় লিড পায় বাংলাদেশ।

মিরাজ ব্যাট হাতে ঝলক দেখিয়েই থামেননি। দ্বিতীয় ইনিংসে বোলিংয়েও দাপট দেখিয়েছেন। তার ঘূর্ণিজাদুর সামনেই কুপোকাত হয়ে পড়ে জিম্বাবুয়ে। অলআউট হয় মাত্র ১১১ রানে। ৩২ রান খরচায় একাই ৫ উইকেট নেন মিরাজ। ফলে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনিই।

সিলেটে আগের টেস্টে দল হেরেছিল। সেখানেও পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন মিরাজ। প্রথম ইনিংসে ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও (১) বল হাতে ৫২ রানে ৫ উইকেট শিকার করেন মিরাজ। দ্বিতীয় ইনিংসে ১১ করে আউট হন। তবে বল হাতে ফের ৫ উইকেট। ৫০ রানে ফাইফার পূরণ করেন এই অলরাউন্ডার।

সবমিলিয়ে দুই টেস্টে ১১৬ রান এবং ১৫ উইকেট শিকার করেছেন মিরাজ। ফলে সিরিজসেরার পুরস্কারের দাবিদারও ছিলেন তিনি। ম্যাচসেরার সঙ্গে সিরিজসেরা-দুই পুরস্কারই উঠেছে মিরাজের হাতে।

জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ নিল বাংলাদেশ

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

অর্থবছরের শুরুতেই বাড়তি প্রবাসী আয়, ১৭ দিনে রেমিট্যান্স ১৮৮ কোটি ডলার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঢাকায় নারী চালিত গোলাপি ‘মহিলা বাস’ নামছে মঙ্গলবার

১৭ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ম্যাচসেরা ও সিরিজসেরা মেহেদী হাসান মিরাজ

আপডেট সময় ০৭:১৬:০০ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫