নুসরাত ফারিয়াকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে

ফাইল ফটো

দেশের বাইরে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আজ রোববার (১৮ মে) বিকেল ৪টার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। সেখানে নুসরাত ফারিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) নাসিরুল ইসলাম এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যে মামলায় নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে, সেই মামলার তদন্ত কর্মকর্তাসহ ভাটারা থানার নারী কনস্টেবল ডিবিতে রয়েছেন। তাদের সঙ্গে নিয়ে ডিবির কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন। নানা বিষয়ে তার কাছে জানতে চাওয়া হচ্ছে।

যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বলেন, নুসরাত ফারিয়াকে জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করা হবে। তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

নুসরাত ফারিয়াকে কখন আদালতে তোলা হবে— জানতে চাইলে ডিবির এ কর্মকর্তা বলেন, এ সিদ্ধান্ত এখনও হয়নি। তবে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ কী হবে, সে সিদ্ধান্ত দ্রুত হয়ে যাবে।

আজ রোববার (১৮ মে) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে আটক করে। পরে ভাটারা থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।

তার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে ভাটারা এলাকায় শিক্ষার্থী হত্যাচেষ্টার ঘটনায় ভাটারা থানায় একটি মামলা রয়েছে। মামলায় তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। এ মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়া ছাড়াও অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনাসহ ১৭ অভিনয়শিল্পীর নাম রয়েছে।

সাবেক প্রেমিক জনকে চিনলেন না বিপাশা!

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে প্রকল্প নেওয়ার নির্দেশ মির্জা ফখরুলের

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

নুসরাত ফারিয়াকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে

আপডেট সময় ০৫:৪৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫