গল টেস্টে মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরি

সেঞ্চুরি উদযাপন করছেন মুশফিকুর রহিম। ছবি: এএফপি

মুশফিকুর রহিম, মি. ডিপেন্ডেবল। বাংলাদেশের বিপদের দিনের কান্ডারি বলা হয় মুশফিককে। কেনো এই নাম দেওয়া হয়েছিল, সেটা তিনি আরও একবার প্রমাণ করলেন গলে। যেখানে বারবার ফিরে আসে তার হাসি মাখা মুখের চাহনি। রাজ্য জয় করা তলোয়ারের মতো চলে মুশফিকের ব্যাট। সেখানেই দলের বিপদে ঢাল হয়ে দাঁড়ালেন আরেকবার। উদযাপন করলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার।

আজ মঙ্গলবার (১৭ জুন) গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে শতরানের দেখা পেলেন মুশফিকুর রহিম। এটি তার ক্যারিয়ারের ১২তম শতক। ১৭৬ বলে সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন মুশি।

গলেই যেনো মুশফিকের ভাগ্যটা ফিরে আসে। ২০১৩ সালের মার্চে গলেই প্রথম দ্বিশতকের দেখা পেয়েছিলেন মুশফিকুর রহিম। এবার যখন গত ১৩ ইনিংস ধরে রান খরায় ভুগছিলেন, সেখান থেকে আবার ফর্মে ফিরে এলেন শ্রীলঙ্কার বিপক্ষে গলে প্রথম টেস্ট দিয়ে।

বাংলাদেশের পঞ্চপান্ডবের মধ্যে একজনই রয়েছেন দলে। তরুণদের মাঝে তাকে রাখা হয়েছে ভরসা হিসেবে। তিনি তার সেই কাজটা করে গেলেন ঠিকভাবেই। গল টেস্টে বাংলাদেশ দল প্রথম সেশনেই তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে যায়, সেই জায়গা থেকে অধিনায়ক শান্তকে সঙ্গে নিয়ে দিনের তৃতীয় সেশন পর্যন্ত খেলা চালিয়ে যান মুশফিকুর রহিম।

মুশফিকুর রহিম সর্বশেষ শতক হাঁকান গতবছর পাকিস্তান সিরিজে। ২০২৪ সালের আগস্টে সেই ম্যাচে ৯ রানের জন্য দ্বিশতকের দেখা পাননি মুশফিক। ৩৪১ বলে খেলেছিলেন ১৯১ রানের ইনিংস। এরপর পাকিস্তানের সঙ্গে দ্বিতীয় টেস্ট, ভারত, দক্ষিণ আফ্রিকা ও জ্ম্বিাবুয়ে সিরিজ মিলে ১৩ ইনিংসে মাঠে নামলেও কোনটিতেই অর্ধশত রানের ইনিংসও খেলা হয়নি তার। গল দিয়ে আবার ফর্মে ফিরলেন মুশফিক।

এর আগে সেঞ্চুরি তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্তও। এই দুজন মিলে চতুর্থ উইকেটে দুইশ ছাড়ানো জুটি গড়ে দলকে বিপদের হাত থেকে বাঁচিয়েছেন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

গল টেস্টে মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরি

আপডেট সময় ০৬:১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫