১২০ কোটির প্রস্তাব ফিরিয়ে দিলেন আমির খান

ওটিতে নয়, বড় পর্দাতেই ফিরুক পুরনো সেই জাদু। দর্শকদের সিনেমা হলে ফেরাতে এবার নিজেরই সিনেমার নিয়ম ভেঙে দিচ্ছেন আমির খান।

‘সিতারে জমিন পার’ সিনেমাটির জন্য অ্যামাজন প্রাইম ভিডিওর দেওয়া ১২০ কোটি টাকার বিশাল প্রস্তাব সরাসরি ফিরিয়ে দিয়েছেন আমির। শুধু অ্যামাজন নয়, তার আগেও নেটফ্লিক্স থেকেও পেয়েছিলেন মোটা টাকার অফার, তাতেও সায় দেননি। কারণ একটাই সিনেমা আগে হলে, পরে ঘরে। অর্থাৎ, ওটিতে নয়, প্রথমে সিনেমা যাবে শুধুই প্রেক্ষাগৃহে।

ভারতীয় চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক কোমল নাহতা জানিয়েছেন, আমির চান কমপক্ষে ৮ সপ্তাহ পর্যন্ত সিনেমাটি কেবল প্রেক্ষাগৃহেই চলুক। তারপরই তিনি ভাববেন ডিজিটাল মুক্তির কথা। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে এক সুদূরপ্রসারী ভাবনা। আমিরের বিশ্বাস, সিনেমা যত দ্রুত ওটিটিতে আসে, দর্শক তত কম হলে যায়। এই প্রবণতাই থামাতে চান তিনি।

তবে ওটিতে একেবারেই নয়, তা কিন্তু নয়। সিনেমাটি পরবর্তীতে পেইড অপশন হিসেবে ইউটিউবে মুক্তি দেওয়ার কথা ভাবছেন তিনি, যাতে সময়, দাম ও শর্ত সবকিছু নিয়ন্ত্রণে থাকে তাঁরই।

২০ জুন মুক্তি পেতে চলেছে আমির ও জেনেলিয়া ডি’সুজা অভিনীত ‘সিতারে জমিন পার’। সিনেমাটি নিয়ে কৌতূহলের কমতি নেই দর্শকদের। তবে শুধু গল্প নয়, এবার রিলিজ কৌশল নিয়েও নজরে আমির খান।

খামেনির বিরুদ্ধে ইরানি নির্মাতার বিস্ফোরক বক্তব্য

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে প্রকল্প নেওয়ার নির্দেশ মির্জা ফখরুলের

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

১২০ কোটির প্রস্তাব ফিরিয়ে দিলেন আমির খান

আপডেট সময় ১১:২০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫