শিরোনাম :
অটোরিকশা : আতঙ্ক বনাম অধিকারের জটিল সমীকরণ বাংলাদেশকে ঘিরে পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের একের পর এক হুঁশিয়ারি শমীকের বেপরোয়া হয়ে উঠছে চাঁদাবাজরা, না দিলেই গুলি পার্শ্ববর্তী দেশের উসকানিতে দেশে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী বিজয় দিবসে আগারগাঁওয়ে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর গ্র্যান্ড র‍্যালির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর উদযাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি ক্রয় কমিটির ছয় মাসে তেল আমদানিতে খরচ ৮ হাজার কোটি টাকা প্রাণিসম্পদকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী  মেডিকেল-ডেন্টালে ভর্তির লড়াই ১৮ ডিসেম্বর মামলার জালে সরকারি ছয় ব্যাংকের ১.৭৪ লাখ কোটি টাকা

বলিউডে শীর্ষে পৌঁছেও বড্ড একা শাহরুখ : জ্যাকি শ্রফ

বলিউডে দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন শাহরুখ খান ও জ্যাকি শ্রফ। ‘কিং আঙ্কল’, ‘ওয়ান টু কা ফোর’, ‘দেবদাস’-সহ একাধিক ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন দুজন।

তবে শুধু পর্দার বন্ধুত্ব নয়, বাস্তব জীবনেও একে অপরের প্রতি রয়েছে গভীর শ্রদ্ধা ও স্নেহ।

সম্প্রতি বিকি লালওয়ানির সঙ্গে একটি সাক্ষাৎকারে শাহরুখকে নিয়ে স্মৃতি মধুর মন্তব্য করলেন জ্যাকি। বললেন, “আমি ওকে প্রথম দেখি ‘কিং আঙ্কল’-এর সেটে। সে সময় আমার ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করছিল। ওর মধ্যে ফোকাস ছিল, ক্যারিশমা ছিল, কাজের প্রতি নিষ্ঠা ছিল। কিন্তু সে ছিল একদম একা, নিঃসঙ্গ। আমি যেমন ছিলাম, সে-ও তেমনই ছিল। সেই নিঃসঙ্গতা আমার ভালো লেগেছিল।”

জ্যাকি আরও বলেন, “একবার কেউ আমাকে বলেছিলেন, প্রত্যেক অভিনেতার একাকিত্ব অনুভব করা উচিত। আমি দেখেছিলাম, সে এক কোনায় একা বসে রয়েছে। সেই চেহারা, সেই আচরণ—সবটাই যেন নিজেকে একরকম গুটিয়ে রাখা। পরবর্তীতে ‘দেবদাস’-এর সময়ও ওর মধ্যে সেই একই ভাইব দেখেছি। আমার কাছে শাহরুখ তখনও আমার ছোট ভাইই ছিল।”

সুপারস্টার হওয়ার সঙ্গে সঙ্গে একরকম একাকিত্বও আসে—এমনটাই মনে করেন জ্যাকি শ্রফ। তার কথায়, “যখন কেউ এভারেস্টের চূড়োয় পৌঁছায়, তখন সেখানে থাকে শুধু নিজের ছায়া। ওপরে খুব নিঃসঙ্গ লাগে। শাহরুখও তেমন। বলিউডের শীর্ষে পৌঁছে বড্ড একা। যেন সঙ্গে শুধু নিজের ছায়া।”

২০১৪ সালে ফারাহ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’-এ ফের একসঙ্গে পর্দা ভাগ করেন জ্যাকি ও শাহরুখ। এবার শোনা যাচ্ছে, শাহরুখের আসন্ন ছবি ‘কিং’-এ ফের একসঙ্গে কাজ করতে পারেন তারা।

‘কাঁটা লাগা’ গানের সেই আবেদনময়ী মডেল মারা গেছেন

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অটোরিকশা : আতঙ্ক বনাম অধিকারের জটিল সমীকরণ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মামলার জালে সরকারি ছয় ব্যাংকের ১.৭৪ লাখ কোটি টাকা

২৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বলিউডে শীর্ষে পৌঁছেও বড্ড একা শাহরুখ : জ্যাকি শ্রফ

আপডেট সময় ০১:৪২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫