শিরোনাম :
বেপরোয়া হয়ে উঠছে চাঁদাবাজরা, না দিলেই গুলি পার্শ্ববর্তী দেশের উসকানিতে দেশে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী বিজয় দিবসে আগারগাঁওয়ে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর গ্র্যান্ড র‍্যালির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর উদযাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি ক্রয় কমিটির ছয় মাসে তেল আমদানিতে খরচ ৮ হাজার কোটি টাকা প্রাণিসম্পদকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী  মেডিকেল-ডেন্টালে ভর্তির লড়াই ১৮ ডিসেম্বর মামলার জালে সরকারি ছয় ব্যাংকের ১.৭৪ লাখ কোটি টাকা রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের ভয়াবহ হামলা বহুমাত্রিক দারিদ্র্য সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ: ইউএনডিপি

বিয়ে না করেও একসাথে থাকছেন গৌরী-আমির

তিনটি শব্দ—‘আমরা তো সঙ্গী’। আর সেখানেই যেন লুকিয়ে আমির খানের নতুন জীবনের ঠিকানা। নিজের ৬১তম জন্মদিনে প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন কীভাবে তাঁদের দেখা, প্রেমে পড়া এবং পরিবার পর্যন্ত পৌঁছানো।

এবার জানালেন—এই সম্পর্ক কাগজে-কলমে না হলেও, মনে-প্রাণে তিনি ইতিমধ্যেই গৌরীর সঙ্গে বিবাহিত।

দুইবারের বিবাহবিচ্ছেদের পর গৌরীর মাঝেই নাকি জীবনের শান্তি খুঁজে পেয়েছেন আমির। তাঁর ভাষায়, ‘গৌরী ও আমি এই সম্পর্ককে খুব গুরুত্ব দিচ্ছি। আমরা একে অপরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। মন থেকে আমি ওর সঙ্গেই বিবাহিত।’

তবে এখনও আইনি বা আনুষ্ঠানিক বিয়ে হয়নি বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি। ভবিষ্যতে সেটা হবে কি না, সে সিদ্ধান্ত তাঁরা নেবেন একসঙ্গেই পথ চলতে চলতে।

গৌরী বেঙ্গালুরুবাসী, বয়স ৪৬, এক ছেলের মা। অন্যদিকে আমির খান ৬১ বছর বয়সী, থাকছেন মুম্বাইয়ের এক বাড়িতে, গৌরীর সঙ্গেই।

২০২১ সালে কিরণ রাও-এর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর আমির খান ছিলেন একা। সেই সময় তাঁর নাম অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে জড়ালেও, সম্পর্ক টেকেনি।

তবে গৌরীর বিষয়ে আমির স্পষ্ট, ‘আমি এমন কাউকে খুঁজছিলাম যার পাশে শান্তি পাব, আর ঠিক তখনই আমার জীবনে আসে গৌরী।’ আর গৌরী জানালেন, ‘আমি এমন একজন জীবনসঙ্গী চেয়েছিলাম, যিনি দয়ালু ও ভদ্র।’

এই মুহূর্তে তাঁরা একসঙ্গে থাকছেন, একসঙ্গে বাঁচছেন—বাকি গল্পটা সময়ই বলবে।

১৫ হাজার কোটির সম্পত্তি হারাচ্ছেন সাইফ আলী খান

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

বেপরোয়া হয়ে উঠছে চাঁদাবাজরা, না দিলেই গুলি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বহুমাত্রিক দারিদ্র্য সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ: ইউএনডিপি

২৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বিয়ে না করেও একসাথে থাকছেন গৌরী-আমির

আপডেট সময় ০১:১৮:২৩ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫